1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া

বিমানবন্দরে সেবার মান বৃদ্ধি করতে হবে : বাণিজ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭
  • ৭৭ Time View

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশের উন্নয়নের সাথে সাথে বিমান বন্দরগুলোর সেবার মানও বৃদ্ধি করতে হবে।
তিনি শনিবার রাজধানীর আর্মি গল্ফ ক্লাবে প্লাম ভিউ রেস্টুরেন্টে এভিয়েশন অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র উদ্যোগে ‘দেশীয় এয়ারলাইন্সের বর্তমান সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, বিমানবন্দরে যাতায়াতের সময় যাতে কোন দেশী বা বিদেশী যাত্রি হয়রানি না হয়, তা নিশ্চিত করা প্রয়োজন।
বেসরকারী ব্যবস্থাপনায় পরিচালিত এয়ার লাইন্সগুলোর বিষয়ে তিনি বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত এয়ার লাইন্সগুলো এখনো ভালো করতে পারেনি। অনেক এয়ার লাইন্স কাজ শুরু করলেও প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না। অনেকগুলো এয়ার লাইন্স কাজ শুরু করলেও এখন টিকে আছে মাত্র তিনটি।
তিনি আরো বলেন, এয়ার লাইন্সগুলোকে সহযোগিতা দিতে হবে। এগুলোর অগ্রযাত্রায় যাতে কোন ধরনের বাধার সৃষ্টি না হয়, সে বিষয়ে বাস্তব সম্মত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, বেসরকারি পর্যায়ে এয়ার লাইন্সগুলোর বিপুল সম্ভাবনা দেখা দিয়েছে। এ সুযোগকে কাজে লাগাতে হবে। এ জন্য দক্ষ জনশক্তি প্রয়োজন।
তিনি বলেন, দেশে এ সেক্টরে দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য একটি আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ হাতে নেওয়া হয়েছে। এয়ার লাইন্সগুলোকে কার্যকর ভাবে পরিচালনার জন্য জ্বালানীর মূল্য যুক্তিসংগত পর্যায়ে নিয়ে আসা উচিৎ।
তিনি আরো বলেন, ভ্যাটসহ অন্যান্য ক্ষেত্রে ন্যায় সংগত সিদ্ধান্ত নিতে হবে, তবেই এয়ার লাইন্সগুলো ভালোভাবে চলতে পারবে।
এভিয়েশন অপারেটর এ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ’র প্রেসিডেন্ট অঞ্জন চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নভো এয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব এস এম গোলাম ফারুক, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল ইহসানুল গনী চৌধুরী এবং অপারেটর এ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর মহাসচিব মাসুদুর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ