1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

বিমানবন্দরে যাত্রীদের লাগেজ বিড়ম্বনা দ্রুত নিরসনের নির্দেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০১৫
  • ২০৩ Time View

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের লাগেজ বিড়ম্বনা দ্রুত নিরসনের জন্য tasgyduhsaj;dlসংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। এছাড়া লাগেজের জন্য অবস্থানকালীন সময় পর্যন্ত যাত্রীদের থাকা খাওয়ার সুব্যবস্থা করার জন্যও সংশ্লিষ্ট এয়ারলাইন্স গুলোকে নির্দেশ প্রদান করেন তিনি। আজ রবিবার ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করে উপস্থিত যাত্রীদের সাথে তাদের সমস্যার কথা শুনে এ নির্দেশনা দেন তিনি। এছাড়া মন্ত্রী ফ্লাইট সিডিউল বিপর্যয়ের কারণ জানতে চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
পরিদর্শনকালে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী, বেসামরিক বিমানচলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল সানাউল হক এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এএম মোসাদ্দেক আহমেদসহ সউদি এয়ার লাইন্স’র পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেনন বলেন, যাত্রীদের কোন বিড়ম্বনা বরদাস্ত করা হবে না। যাত্রীদের সম্ভাব্য দ্রুত সময়ের মধ্যে বিদ্যমান সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করে তিনি বলেন, যাত্রী হয়রানি কিংবা লাগেজ বিড়ম্বনার সাথে যদি সংশ্লিষ্ট কারো অবহেলা কিংবা যে কোন ধরণের সংশ্লিষ্টতার প্রমান পাওয়া যায় তাহলে তাকে কঠোর শাস্তি পেতে হবে। তিনি যাত্রীদের লাগেজ বিলম্বে প্রাপ্তির কারণ জানতে চাইলে সংশ্লিষ্টরা জানান, আরবে নিরাপত্তার কারণে চেকিং বিলম্বিত হওয়াসহ বিভিন্ন কারণে লাগেজ বিলম্বে পৌঁছচ্ছে বলে মন্ত্রীকে অবহিত করেন। ফ্লাইট বিপর্যয়ের বিষয়টি সহসাই সমাধান হবে বলে মন্ত্রীকে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ