1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন লামিন ইয়ামাল | Boishakhi Online শিগগিরই ইরান যুদ্ধের অবসান হবে, দাবি ট্রাম্পের বিশ্বমঞ্চে এবার বরেন্দ্রর খরা ও পানি সংকট তুলে ধরবেন নওগাঁর মামুনুর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ২০০ উইকেটের মালিক রশিদ খান জাপানে এক লাখ কর্মী পাঠানোর খবরে বিভ্রান্তি যেভাবে, আসলে কী? কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক

বিমসটেক শক্তিশালী করতে সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ জানুয়ারি, ২০২১
  • ৬২ Time View

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনকে (বিমসটেক) আরও শক্তিশালী করতে সহযোগিতা দেবে বাংলাদেশ। বিমসটেক মহাসচিব তেনজিন লেখফেলের সঙ্গে এক বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম একথা বলেন।

রোববার (১০ জানুয়ারি) বিকেল ৫টা ২৩ মিনিটে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিমসটেকের নবনিযুক্ত মহাসচিব তেনজিন লেখফেল পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেন।

বৈঠককালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, বিমসটেক সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতার বিশাল সম্ভাবনা রয়েছে। এ দেশগুলোর মধ্যে অনেক সম্ভাবনা এখনও অনাবিষ্কৃতও রয়েছে। তিনি বিমসটেককে পুরোপুরি কার্যকর করার জন্য জোর দেন।

বৈঠক প্রতিমন্ত্রী বিমসটেককে আরও শক্তিশালী করতে সহযোগিতা দেবেন বলে জানান। একইসঙ্গে বিমসটেক সচিবালয় নতুন করে সাজানোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ