1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন অভিনেত্রী সাদিয়া আয়মান অসুস্থতা কাটিয়ে কনের সাজে হাজির প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি ঢাকা দক্ষিণের সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

বিবিসিতে ব্রিটিশ রানির বিতর্কিত মন্তব্য প্রকাশ: অবশেষে ক্ষমা প্রার্থনা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১২
  • ১৩৫ Time View

সন্ত্রাসবাদের কথিত অভিযোগে যুক্তরাষ্ট্রে অভিযুক্ত ইমাম আবু হামজার প্রসঙ্গে রানি এলিজাবেথকে উদ্ধৃত করে সংবাদ পরিবেশন করায় ক্ষমা চেয়েছে বিবিসি কর্তৃপক্ষ। এর আগে মঙ্গলবার বিবিসি রেডিওতে প্রকাশিত হয় যে কট্টরপন্থি ধর্মীয় নেতা আবু হামজা আল মাসরি গ্রেফতার না হওয়ায় ব্রিটিশ মন্ত্রীদের কাছে উদ্বেগ প্রকাশ করেছেন রানি এলিজাবেথ।

বিবিসির নিরাপত্তা বিষয়ক প্রতিনিধি ফ্রাংক গার্ডনার বিবিসি রেডিও ৪ কে দেওয়া সাক্ষাতকারে রানির সঙ্গে তার ব্যক্তিগত আলাপন শ্রোতাদের কাছে তুলে ধরেন। তিনি এ সময় দাবি করেন আলাপচারিতার এক পর্যায়ে রানি এলিজাবেথ স্বীকার করেছেন তিনি আবু হামজার বিষয়ে এর আগের লেবার দলীয় সরকারের কাছে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

আবু হামজা গ্রেফতার না হওয়ায় রানি গভীরভাবে উদ্বিগ্ন ছিলেন বলেও এ সময় উল্লেখ করেন গার্ডনার। এমনকি এ ব্যাপারে রানি সাবেক স্বরাষ্ট্র সচিবেরও সঙ্গেও কথা বলেছিলেন বলে জানান তিনি।

এর পরপরই রানির কাছে ক্ষমা প্রার্থনা করে বিবিসি। ক্ষমা প্রার্থনা পত্রে বিবিসি জানায় গোপনীয়তা ভঙ্গের জন্য বিবিসি ও গার্ডনার উভয়ই গভীরভাবে দুঃখিত এবং এ আলাপন গোপন রাখাই উচিত ছিলো। তবে এ আলাপনের সত্যতা অস্বীকার করা হয়নি ওই ক্ষমাপ্রার্থনায়।

এ ব্যাপারে বার্কিংহাম প্রাসাদ এবং ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানা গেছে।

উল্লেখ্য, সন্ত্রাসবাদের কথিত অভিযোগে যুক্তরাষ্ট্রের খাতায় ফেরারি ব্রিটিশ ইমাম আবু হামজাকে যুক্তরাষ্ট্রে প্রেরণের সব প্রক্রিয়া প্রায় সম্পন্ন হওয়ার পথে। তাকে যুক্তরাষ্ট্রে পাঠানোর ব্যাপারে কোনো বাধা নেই বলে সোমবার জানায় ইউরোপীয় মানবাধিকার আদালত।

আইনী বাধা উঠে যাওয়ায় আগামী তিন সপ্তাহের মধ্যে তাকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে ব্রিটিশ কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ