1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ চুক্তির প্রথম দফা আলোচনা শেষ, পরের বৈঠক জানুয়ারিতে কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন অভিনেত্রী সাদিয়া আয়মান অসুস্থতা কাটিয়ে কনের সাজে হাজির

বিবিআইএন গাড়ি চলাচলে সম্মতি নেই ভুটান পার্লামেন্টের

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ নভেম্বর, ২০১৬
  • ১৪৭ Time View

6ভুটান পার্লামেন্টের উচ্চকক্ষ ‘ন্যাশনাল কাউন্সিল’ বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল (বিবিআইএন) চার দেশীয় মোটরযান (গাড়ি) চলাচল চুক্তিসংক্রান্ত একটি বিল নাকচ করেছে। গত মঙ্গলবার ‘ন্যাশনাল কাউন্সিল এ সংক্রান্ত একটি প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রস্তাবিত এ চুক্তি বাস্তবায়নের পুরো প্রক্রিয়াই এখন ভেস্তে যেতে পারে।’

তবে পার্লামেন্টের উচ্চকক্ষ বিলটি নাকচ করলেও ভুটান সরকার এখনো আশা ছাড়েনি। ন্যাশনাল কাউন্সিলের সদস্যদের বিষয়টির গুরুত্ব বুঝিয়ে রাজি করানো যাবে বলে মনে করছেন তারা।

উল্লেখ্য, গত বছরের ১৫ জুন বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের যোগাযোগমন্ত্রীরা বিবিআইএন মোটরযান চলাচল চুক্তি স্বাক্ষর করেন। উপ-আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে এ চুক্তিকে মাইলফলক হিসেবে বিবেচনা করা হয়।

ভুটানের শীর্ষস্থানীয় পত্রিকা কুয়েনসেলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী দামচো দরজি গত সপ্তাহে এক ঘণ্টারও বেশি সময় ধরে ন্যাশনাল কাউন্সিল সদস্যদের কাছে বিবিআইএনের প্রেক্ষাপট তুলে ধরেন। কিন্তু এরপরও তারা ওই চুক্তি অনুমোদন সংক্রান্ত বিল নাকচ করেছেন।

জানা গেছে, মাত্র পাঁচজন সদস্য বিলের পক্ষে ভোট দেন। অন্যদিকে ১৩ জন সদস্য ভোট দেন বিপক্ষে। এছাড়া ভোট দেওয়া থেকে বিরত থাকেন পাঁচজন সদস্য।

ভুটানের সংসদের আইনসংক্রান্ত কমিটির চেয়ারম্যান সোনম ওয়াংচুক বলেন, বিবিআইএন মোটরযান চলাচল চুক্তি বাস্তবায়িত হলে সুবিধার চেয়ে অসুবিধাই বেশি হবে। কমিটি মনে করে, ওই চুক্তি ভুটানের বিভিন্ন আইন, বিশেষ করে অভিবাসন আইনের সঙ্গে সাংঘর্ষিক।

ওয়াংচুক বলেছেন, প্রস্তাবিত চুক্তিটি ভুটানের সংস্কৃতি, ধর্ম ও অর্থনীতির ওপর প্রভাব ফেলতে পারে। এমনকি তাতে দেশের নিরাপত্তার ঝুঁকিও দেখা দিতে পারে।

তিনি বলেন, ‘এ চুক্তির ফলে ভুটানে অনেক লোক ঢোকার ঝুঁকি রয়েছে। আর আমরা জানি না তারা কী উদ্দেশ্যে আসছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ