1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
৬৩ কোটি টাকা ‘আত্মসাতের’ অভিযোগ, সাইফুজ্জামান চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা দেখন বর্মণের আলপনায় যেভাবে বদলে গেল টিকইল গ্রামের পরিচয় টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন সবুজ সিএনজিতে সবুজ নম্বর প্লেট, অপরাধী ধরতে পুলিশের চোখে অন্ধকার স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানসহ যা আছে বাংলাদেশ-জাপান যৌথ ঘোষণায় বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আগামী বছরের মধ্যে, ঢাকায় আলোচনা শুরু নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন ১ নভেম্বর, পাবেন না অনেকে ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—কী এর অর্থ? ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

বিপিএলে তামিম-গেইল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬
  • ১৩৬ Time View

16তামিম ইকবাল ও ক্রিস গেইল। মেরে খেলতেই পছন্দ তাদের। দুজনই খেলে থাকেন ওপেনিংয়ে। প্রতিপক্ষ বোলারদের আতঙ্কের নাম তামিম-গেইল। ভয়ঙ্কর এই দুই ক্রিকেটার আজ জুটি বাঁধবেন একসঙ্গে। খেলবেন চিটাগাং ভাইকিংসের হয়ে। প্রতিপক্ষ রংপুর রাইডার্স।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৫টা ৪৫ মিনিটে গেইল-তামিমের চিটাগাং ভাইকিংস মুখোমুখি হবে সৌম্য-নাইম-শাহজাদদের রংপুর রাইডার্সের। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন ও সনি ইএসপিএন।

গেইল-তামিমের ওপেনিং জুটি যে বেশ ভয়ঙ্কর হবে, তা নিয়ে হয়তো সন্দেহ নেই কারোরই। এক প্রান্তে তামিম, অপর প্রান্তে গেইল। বোঝাই যাচ্ছে, প্রতিপক্ষ বোলারদের ওপর দিয়ে বয়ে যাবে ঝড়। সেজন্য প্রতিপক্ষের প্রধান লক্ষ্য থাকবে, ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই জুটিটা ভেঙে দেয়া। নইলে যে বিপদ!

বিশ্ব ক্রিকেটে গেইল তো টি-টোয়েন্টির ‘ফেরিওয়ালা’। বিপিএলেও তার পারফরম্যান্স নজরকাড়া। বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে জমজমাট আসরটিতে এর আগে ১০টি ম্যাচ খেলেছেন এই ক্যারিবিয়ান। ১০ ইনিংসই ব্যাট ধরেছেন তিনি। নামের পাশে যোগ করেছেন ৫৪১ রান।

বিপিএলে গেইলের হাফ সেঞ্চুরির চেয়ে সেঞ্চুরিই বেশি। সেঞ্চুরি তিনটি ও হাফ সেঞ্চুরি একটি। সর্বোচ্চ ১১৬ রানের ঝড়ো ইনিংস খেলেছেন তিনি। মজার বিষয়, চারের চেয়ে ছক্কাই বেশি মেরেছেন গেইল। চার ৩৫টি ও ছক্কা ৫০টি। এটা নিঃসন্দেহে প্রতিপক্ষ বোলারদের জন্য দুঃসংবাদই।

অপরদিকে তামিম ইকবালও কম নন। ২৯ ম্যাচের মধ্যে ২৮ ইনিংসে ব্যাট করেছেন তিনি। সেঞ্চুরি নেই, আটটি হাফ সেঞ্চুরিতে করেছেন ৭৭৩ রান। এর মধ্যে ৭৫টি চারের সঙ্গে রয়েছে ২৫টি ছক্কার মার।

এই পরিসংখ্যান কথা বলছে। তামিম-গেইল জুটি যে ত্রাস ছড়াবে চিটাগাং ভাইকিংসের বাকি ম্যাচগুলোতে, তা বলার অপেক্ষা রাখে না। দেখা যাক, তামিম-গেইল জুটি কেমন জমে!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ