1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে সৌদি প্রতিনিধিরা ঢাকায়

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ৭২ Time View

আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে সৌদি আরবের পরিবহনমন্ত্রী প্রকৌশলী সালেহ বিন নাসের আল-জাসেরের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় পৌঁছেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত দুই দিনের বিনিয়োগ সম্মেলনে সোমবার (২৯ নভেম্বর) পর্যন্ত অংশগ্রহণ করবেন তারা।

বাংলাদেশে অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব। প্রতিনিধি দলটির সদস্যরা এই ইচ্ছা প্রকাশ করেছেন।

বিনিয়োগ সম্মেলনে অংশ নিচ্ছেন সৌদি বন্দর কর্তৃপক্ষের সভাপতি ওমর বিন তালাল হারিরি এবং সৌদি বিনিয়োগের ভাইস মিনিস্টার বদর ইবরাহিম।

ঢাকায় আসা সৌদি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে আকওয়া পাওয়ার, ইঞ্জিনিয়ার ডাইমেনশন টু এলএলসি, রেড সি গেটওয়ে টার্মিনাল প্রভৃতি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ