1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাফুফে সভাপতি সালাউদ্দিন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ মে, ২০১২
  • ২১০ Time View

বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি নির্বাচিত হলেন কাজী সালাউদ্দিন। সভাপতি পদের আরেক প্রার্থী আব্দুর রহিম লিখিত ভাবে নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ায় ফিফার নিয়মে সোমবার প্রধান নির্বাচন কমিশনার সালাউদ্দিনকে সভাপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করেন।

সভাপতি ছাড়া কার্যনির্বাহী কমিটির বাকি পদগুলোতে নির্বাচন হচ্ছে। ভোট প্রদান করছেন কাউন্সিলরা।

ফিফা কর্মকর্তাদের উপস্থিতিতে বাফুফে কংগ্রেসে আব্দুর রহিম প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দেন। ফলে সালাউদ্দিনকে একমাত্র প্রার্থী হিসেবে গণ্য করা হয়। বিষয়টি প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিনকে জানালে সালাউদ্দিনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ঘোষণা করেন তিনি।

২০০৮ সালে ২৮ এপ্রিল প্রথমবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছিলন কাজী সালাউদ্দিন। প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরের ১০ মাস ফুটবল মাঠে রাখবেন। ঢাকায় সরাবছর ফুটবল খেলা হলেও জেলা পর্যায়ে নিয়মিত খেলা হয়নি। এই দিক থেকে অনেক সমালোচনা আছে বাফুফে সভাপতির বিরুদ্ধে। অবশ্য এবারের নির্বাচনের আগে কাউন্সিলরদেরকে সালাউদ্দিন প্রতিশ্রুতি দিয়েছেন আগামী চার বছর দেশের প্রত্যন্ত অঞ্চলে ফুটবল খেলার প্রসার ঘটাতে কাজ করবে তার কমিটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ