1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনামঃ
৬৩ কোটি টাকা ‘আত্মসাতের’ অভিযোগ, সাইফুজ্জামান চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা দেখন বর্মণের আলপনায় যেভাবে বদলে গেল টিকইল গ্রামের পরিচয় টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন সবুজ সিএনজিতে সবুজ নম্বর প্লেট, অপরাধী ধরতে পুলিশের চোখে অন্ধকার স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানসহ যা আছে বাংলাদেশ-জাপান যৌথ ঘোষণায় বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আগামী বছরের মধ্যে, ঢাকায় আলোচনা শুরু নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন ১ নভেম্বর, পাবেন না অনেকে ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—কী এর অর্থ? ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

বিদায় বলে দিলেন ‘চ্যাম্পিয়ন’ ব্রাভো

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৬২ Time View

২০১৬ সালের আসরে শিরোপা জিতে তার ‘চ্যাম্পিয়ন’ গানেই উদযাপন সেরেছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ইডেনের মাঝমাঠে চ্যাম্পিয়ন গানের সুরে উন্মাতাল হয়েছিলেন ক্রিস গেইল, ড্যারেন স্যামি, কার্লোস ব্রাথওয়েটরা। কিন্তু বছর পাঁচেক পর ক্যারিবীয়দের মাঠের পারফরম্যান্সে মিললো না চ্যাম্পিয়ন সুর।

বৃহস্পতিবার আবুধাবিতে শ্রীলঙ্কার কাছে হেরে সেমিফাইনালের আগেই বিদায় নিশ্চিত হয়ে গেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। আর এ কারণে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন চ্যাম্পিয়ন গানের জনক ডোয়াইন জন ব্রাভো। যাকে ডিজে ব্রাভো হিসেবেই চেনে ক্রিকেট বিশ্ব।

তবে বিশ্বকাপের এবারের আসরে ক্যারিবীয়দের শেষ ম্যাচটি খেলবেন ব্রাভো। সবকিছু ঠিকঠাক থাকলে শনিবার (৬ নভেম্বর) আবুধাবিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিই হবে ব্রাভোর শেষ আন্তর্জাতিক ম্যাচ। বৃহস্পতিবার শ্রীলঙ্কার কাছে হারের পর এ সিদ্ধান্ত জানিয়েছেন মি. চ্যাম্পিয়ন।

আইসিসির ম্যাচ পরবর্তী আলোচনায় স্বদেশি ড্যারেন স্যামি ও অ্যালেক্স জর্ডানকে নিজের সিদ্ধান্ত সম্পর্কে ব্রাভো বলেছেন, ‘বিদায় বলার সময় এসে গেছে। উইন্ডিজের হয়ে দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারে অনেক উত্থান-পতন হলেও ক্যারিয়ার ভালোই ছিল। ওয়েস্ট ইন্ডিজ দল ও ক্যারিবীয় জনগণের কাছে কৃতজ্ঞ; যারা আমাকে সমর্থন দিয়েছে।’

এই টি-টোয়েন্টি বিশ্বকাপই যে ব্রাভোর শেষ আন্তর্জাতিক সিরিজ, তার ইঙ্গিত অবশ্য আগেই পাওয়া গিয়েছিল। গত জুলাই-আগস্টে ঘরের মাঠে অনুষ্ঠিত পাকিস্তান সিরিজে কাইরন পোলার্ড বলেছিলেন, ‘ঘরের মাঠে এবারই শেষবারের মতো টি-টোয়েন্টি খেলছে ব্রাভো।’

২০১২ ও ২০১৬-ওয়েস্ট ইন্ডিজের দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলেই ছিলেন ডোয়াইন ব্রাভো। এর আগে আরও একবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন। ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে ২০১৯ সালেই আবার ক্যারিবীয় দলে ফেরেন এই অলরাউন্ডার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ