1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া

বিজিবি-বিএসএফ যৌথ প্রশিক্ষণ চায় বাংলাদেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ নভেম্বর, ২০১১
  • ৩১৭ Time View

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) যৌথ প্রশিক্ষণ চায় বাংলাদেশ। জয়েন্ট বাউন্ডারি ওয়ার্কিং গ্রুপের আসন্ন বৈঠকে বাংলাদেশ এ প্রস্তাব দেবে ভারতকে।

আগামী শুক্রবার ভারতের রাজধানী নয়া দিল্লিতে তিনদিনব্যাপী এ বৈঠক শুরু হবে।

বৈঠকে দু’দেশের সীমান্ত সম্পর্কিত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ড. কামাল উদ্দিন আহমেদ।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সীমান্ত দিয়ে মাদক, অস্ত্র ও মানবপাচার প্রতিরোধের সক্ষমতা অর্জনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসফের সঙ্গে বাংলাদেশী সীমান্তরক্ষী বাহিনী বিজিবির যৌথ প্রশিক্ষণের প্রস্তাব দেবে বাংলাদেশ। এছাড়া বাংলাদেশীদের জন্য ভারতের ভিসা পাওয়ার প্রক্রিয়া সহজ করার প্রস্তাবও দেয়া হবে বাংলাদেশের পক্ষ থেকে।

প্রসঙ্গত, ওয়ার্কিং গ্রুপের গত বৈঠকের বেশ কয়েকটি সিদ্ধান্ত বিশেষ করে সীমান্ত চিহ্নিতকরণ ও ছিটমহল বিনিময়ে সিদ্ধান্তে এখনো বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে।

বৈঠকে আগের সিদ্ধান্তগুলো পর্যালোচনার পাশাপাশি সীমান্ত নদী ভাঙন, অপদখলীয় জমি, কাঁটাতারের বেড়া, সীমান্তের বিভিন্ন পয়েন্টে ভেঙে যাওয়া পিলার পুনর্স্থাপন নিয়ে বিরোধের মতো নিয়মিত বিষয়গুলোও আলোচনায় থাকবে।

এছাড়া বাংলাদেশে ফেনসিডিল পাচার নিয়ে বাংলাদেশের উদ্বেগ আবারো তুলে ধরা হবে বলে সূত্র জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ