1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
৬৩ কোটি টাকা ‘আত্মসাতের’ অভিযোগ, সাইফুজ্জামান চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা দেখন বর্মণের আলপনায় যেভাবে বদলে গেল টিকইল গ্রামের পরিচয় টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন সবুজ সিএনজিতে সবুজ নম্বর প্লেট, অপরাধী ধরতে পুলিশের চোখে অন্ধকার স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানসহ যা আছে বাংলাদেশ-জাপান যৌথ ঘোষণায় বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আগামী বছরের মধ্যে, ঢাকায় আলোচনা শুরু নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন ১ নভেম্বর, পাবেন না অনেকে ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—কী এর অর্থ? ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

বিছানা ভিজিয়ে ফেলায় শিশুদের গোপনাঙ্গে ছ্যাঁকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০১৫
  • ১১৩ Time View

nirjaton22ভারতে ভোপাল শহরের একটি সরকার-অনুমোদিত আশ্রয়কেন্দ্রে বাচ্চা মেয়েদের বিছানা ভিজিয়ে ফেলা আটকাতে তাদের গোপনাঙ্গে নিয়মিত ছ্যাঁকা দেওয়া হত বলে জানা গেছে।

ওই হোমের বাসিন্দা একটি পাঁচ বছরের বাচ্চা মেয়ের মায়ের করা অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানকারীরা সেখানে গিয়ে এই ঘটনার প্রমাণ পেয়েছেন।

সেখানে আরও অনেক মেয়েই জানিয়েছে তাদেরও একই অভিজ্ঞতা হয়েছে।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে ওই আশ্রয়কেন্দ্রের কেয়ারটেকার মহিলাকে আটক করে তার বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।

হোমের সুপার, কলাবতী নামে এক মহিলাকেও পুলিশ আজ গ্রেফতার করেছে।

ভারতে শিশুদের জন্য সরকারি বা সরকার-অনুমোদিত আবাসগুলোতেও তাদের ওপর নানা ধরনের নির্যাতন চালানোর খবর প্রায়ই সামনে আসে, কিন্তু তারপরেও ভোপালে লাডলি নামের হোমটিতে বাচ্চা মেয়েদের সঙ্গে যা ঘটেছে তা একেবারে শিউড়ে দেওয়ার মতো।

কোনও কারণে যে অসহায় বা দু:স্থ মেয়েরা নিজের পরিবারের সঙ্গে থাকতে পারছে না, তাদের জন্য তৈরি ওই হোমটিতেই ছিল সাত ও পাঁচ বছর বয়সী দুই বোন।

এ মাসের গোড়ায় তারা আবার নিজের মায়ের কাছে ফিরে যায়, আর সেই মা একদিন ছোট মেয়েটিকে স্নান করাতে গিয়ে আবিষ্কার করেন তার গোপনাঙ্গে ছ্যাঁকা দেওয়ার দাগ।

পুলিশের কাছে ও সরকারি শিশুকল্যাণ বিভাগে তার করা অভিযোগের ভিত্তিতেই ওই হোমের নৃশংস রীতির কথা সামনে এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ