1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
আসামে হোটেলে গোলাগুলি, নিহত ৫ জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে তারেক রহমান মহাপরিকল্পনা নিয়ে হতাশা কাটছে না তিস্তাপাড়ের মানুষের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশব্যাপী নানা কর্মসূচি ব্যাংকে পারিবারিক নিয়ন্ত্রণ কমাতে যে ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ-জাপান সম্পর্ককে যৌথ সমৃদ্ধির চালিকাশক্তি করার প্রত্যয় প্রধানমন্ত্রীর অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে ‘বিগ-বি’ উদ্যোগ এগিয়ে নেওয়ার প্রত্যয় জাপান ও বাংলাদেশের বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক চলছে রামেক হাসপাতালের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান খুলনায় সাবেক ছাত্রদল নেতাকে গুলি

বিগ ব্যাশে মেলবোর্নের হয়ে মাঠ মাতাবেন মোস্তাফিজ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১৮ Time View

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান। টুর্নামেন্টটিতে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছেন বাঁহাতি এই পেসার। সবকিছু ঠিক থাকলে আসন্ন আসরে মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে দেখা যেতে পারে তাকে। বিগ ব্যাশে মোস্তাফিজের খেলার বিষয়টি সামনে এসেছে ডমেস্টিক থ্রি টুর্নামেন্টের নিলামে। আজ নিলাম চলাকালে তার এনওসি চাওয়ার তথ্য জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল। বোর্ডও তাকে ছাড়পত্র দেওয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখাচ্ছে। আগামী ১৫ ডিসেম্বর শুরু হওয়ার কথা ডি থ্রি ট্রফির টি-টুয়েন্টি সংস্করণ। বিগ ব্যাশে খেলার কারণে এই টুর্নামেন্টে দেখা যাবে না মোস্তাফিজ ও রিশাদ হোসেনকে। তবে ডি থ্রি ট্রফির ওয়ানডে সংস্করণে মোস্তাফিজকে পাচ্ছে সেভেন রিংস সিমেন্ট। নিলামে ৭০ লাখ পয়েন্টে তাকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বিগ ব্যাশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা রয়েছে সাকিব আল হাসানের। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই প্রতিযোগিতায় খেলেছিলেন তিনি। গত আসরে হোবার্ট হারিকেনসের হয়ে নজর কেড়েছিলেন রিশাদ হোসেন। আগামী আসরেও একই দলের হয়ে খেলার কথা এই লেগ স্পিনারের। বিগ ব্যাশের পরবর্তী আসর অনুষ্ঠিত হওয়ার কথা আগামী ডিসেম্বর ও জানুয়ারিতে। একই সময়ে মাঠে গড়াবে ডি থ্রি ট্রফির টি-টুয়েন্টি সংস্করণও। টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ায় মোস্তাফিজ এখন ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে খেলছেন না। এবার বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ কাজে লাগাতে চান এই পেসার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ