1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া

‘বিএসসির বহরে আরো ৬টি নতুন জাহাজ যুক্ত হবে’

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ মে, ২০১৭
  • ১৬৭ Time View

আগামী ২০১৮ সালের মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) বহরে আরো ৬টি নতুন জাহাজ যুক্ত হবে।

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান জাহাজগুলোর প্লেট কাটিং (কিল লেয়িং) অনুষ্ঠানে যোগদান শেষে চীন থেকে ঢাকায় ফিরে সাংবাদিকদের এসব তথ্য জানান।

বাংলাদেশ চীনের কাছ থেকে ৬টি নতুন জাহাজ ক্রয় করবে। ৬টি জাহাজের মধ্যে ৩িটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার এবং ৩টি বাল্ক ক্যারিয়ার। প্রতিটির ধারণক্ষমতা হচ্ছে ৩৯ হাজার ডেড ওয়েট টন (ডিডব্লিউটি)। জাহাজগুলো চীনের জিয়াংশু প্রদেশের ওয়াই জেড জে শিপইয়ার্ডে নির্মাণাধীন বলে মন্ত্রী জানান।

চায়না ন্যাশনাল ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট মেশিনারিজ কর্পোরেশন (সিএমসি) থেকে ৬টি জাহাজ ক্রয়ে ১ হাজার ৮৪৩ কোটি টাকা ব্যয় হবে। এর মধ্যে চীন সরকার ঋণ হিসেবে ১ হাজার ৪৪৮ কোটি এবং বিএসসির নিজস্ব তহবিল হতে ৩৯৫ কোটি টাকা দেয়া হবে।

উল্লেখ্য, অয়েল ট্যাংকার দিয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) পরিশোধিত আমদানিকৃত তেল পরিবহন করা হবে। বাল্ক ক্যারিয়ারে খোলা পণ্য, সারসহ বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা পরিবহণ করা হবে। ৬টি জাহাজ যুক্ত হলে বিএসসির আর্থিক অবস্থা চাঙ্গা হবে, বিএসসি আগের মতো ঘুরে দাঁড়াবে।

উল্লেখ্য, ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের সরকারের সময়ে বিএসসির যাত্রা শুরু হয়। কর্পোরেশন প্রতিষ্ঠার পর থেকে এ যাবত সর্বমোট ৩৮টি জাহাজ সংগ্রহ করা হয়েছে। বর্তমান বিএসসির বহরে ৩টি জাহাজ রয়েছে। এর মধ্যে একটি কন্টেইনার এবং ২টি লাইটার ট্যাংকার।

জাহাজগুলোর প্লেট কাটিং (কিল লেয়িং) অনুষ্ঠানে যোগদানের জন্য মন্ত্রী গত ১৫ মে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন এবং শনিবার রাতে তিনি দেশে ফিরেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ