1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আবেদনে ব্যাংক হিসাবে আরও বেশি অর্থ দেখাতে হবে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি: তদন্তে বিমানের ৪ সদস্যের কমিটি কত রান হলে জিততে পারবে বাংলাদেশ জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

বিএনপির রঙিন বেলুন চুপসে গেছে: কাদের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০১৭
  • ১২৮ Time View

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, বিএনপি যখন নির্বাচন কমিশনের সাথে সংলাপ করে খুশি খুশি ভাব নিয়ে আনন্দে মাতোয়ারা হয়ে বাইরে এসে সাংবাদিকদের কাছে আশাবাদ ব্যক্ত করেছে, তখন আমি বলেছিলাম, বিএনপির এই খুশি খুশি ভাব, এই খুশির স্রোত, এই স্রোতে কখন যে ভাটা নাববে সেটা অচিরেই জানা যাবে। আজ বৃহস্পতিবার তার নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সংলাপকে ‘আইওয়াশ’ বলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন,“দশ দিন যেতে না যেতেই বিএনপি এখন হতাশায় ডুবে যাচ্ছে। তাদের সেই আশাবাদ ১০ দিনের মধ্যেই কর্পুরের মতো উবে গেছে। এটা হলো বিএনপি। সেই রঙ্গিন বেলুন, বেলুটা এখন চুপসে গেছে।

বিএনপির কোনো কিছুরই নিশ্চয়তা নেই মন্তব্য বরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারা কখন যে কী বলে সেটার মানে তারা নিজেরাও বোঝে কিনা আমার সন্দেহ।”

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি ইঙ্গিত করে কাদের বলেন, এখন লন্ডন থেকে এসে রোহিঙ্গাদের কথা ওনার মনে পড়েছে। বিলম্বে হলেও ভালো। বেটার লেট দেন নেভার।

খালেদা জিয়ার কক্সবাজার যাওয়া এবং আবার ঢাকায় ফেরার কথা রয়েছে সড়কপথে। এ সময় সড়কে সভা সমাবেশ না করতে অনুরোধ করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী।

এ সময় জেলা প্রশাসক মো. মাহবুবুল আলম তালুকদার, পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি খিজির হায়াত খান উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ