1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
ভারতের নিচে নেমে গেল বাংলাদেশ, শান্তর চোখে ‘ফাইনাল কঠিন’ মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, অর্থ-ব্যক্তিগত তথ্য লেনদেনে বিরত থাকার আহ্বান শেরপুরে কাঁচাবাজারের টোল আদায় নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০ সিলেট বোর্ডে ২০ বছরের মধ্যে এইচএসসিতে সর্বনিম্ন পাসের হার নিয়মিত না খেলালে সুরিয়াভানশিকে দেশে পাঠিয়ে দেওয়ার পরামর্শ আকাশ চোপড়ার সৌদিতে হুথিদের নিখুঁত হামলার নেপথ্যে কি রুশ গুপ্তচর স্যাটেলাইট সোরিয়াসিস ছোঁয়াচে রোগ নয়, চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব ৪ দিন শেষ না হতেই ৮ উইকেটে হারল বাংলাদেশ | Boishakhi Online প্লাস্টিক বর্জ্যও যে চিড়িয়াখানার প্রবেশ টিকিট

বিএনপির অপপ্রচারের জবাবে সফলতা তুলে ধরুন : প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জুলাই, ২০১৭
  • ১১৮ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গত ৮ বছরের সাফল্য জনগণের সামনে তুলে ধরার জন্য মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, বিএনপির নেতারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। সরকারের সফলতা তুলে ধরে তাদের অপপ্রচারের জবাব দিতে হবে।

সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকের পর অনানুষ্ঠানিক বৈঠকে তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে মন্ত্রী, প্রতিমন্ত্রী ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের গত ৮ বছরে অাওয়ামী লীগ অনেক উন্নয়ন করেছে। মন্ত্রণালয় ভিত্তিক এসব উন্নয়ন জনগণের মাঝে তুলে ধরুন। দেশের মানুষ যেন জানতে পারে সরকার গত ৮ বছরে কী করেছে।

তিনি আরও বলেন, প্রত্যেক মন্ত্রণালয়ের উন্নয়নভিত্তিক বই প্রকাশ করুন। নিজেরা প্রচার করুন এবং এমপিদেরও বই সরবরাহ করুন, যাতে তারাও প্রচার করতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ