1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনামঃ
সৌদি আরবে হজযাত্রীদের আটকে থাকা ১০ কোটি টাকা ফেরত চার মাসে রপ্তানি আয় ১৭ দশমিক ৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ পোশাক খাতে নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানাল বিকেএমইএ মজুরি আন্দোলনে সংঘর্ষ: ২৮ জনকে আটক করে পুলিশ বলছে, ‘আওয়ামী লীগ’ কঙ্গো শান্তিরক্ষা মিশনে যাচ্ছে বিমান বাহিনীর নতুন কন্টিনজেন্ট নির্মল বায়ু-জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক উদ্যোগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী এক নম্বরে উঠে বাভুমার লক্ষ্য বাংলাদেশ কচাকাটা কলেজে নিয়োগ বাণিজ্য, অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ আর্নিংস কল আয়োজন করেছে সিটি ব্যাংক তিন জেলার ৬৫ জন চরমপন্থি ও সর্বহারার আত্মসমর্পণ

‘বিএনপিকে ১২ জন মন্ত্রী দেওয়া যেতে পারে’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৩
  • ১৬৬ Time View

kadarসর্বদলীয় মন্ত্রিসভায় বিএনপি যোগ দিলে তাদেরকে প্রয়োজনে ১০ থেকে ১২ জন মন্ত্রী দেওয়া যেতে পারে বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, “বিএনপির সাথে এ ব্যাপারে যোগাযোগ করা হচ্ছে।”

মঙ্গলবাল সকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে ওবায়দুল কাদের এ কথা জানান।

ওবায়েদুল কাদের আরো বলেন, “তৃণমূল পর্যায়ের বিএনপি নেতারা নির্বাচনমুখী। নির্বাচনে না এলে বিএনপির রাজনৈতিক ক্ষতি হবে।”

তিনি জানান, আজকের মধ্যেই নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের মন্ত্রিসভার সদস্যদের দপ্তর বন্টন করা হবে।

সোমবার নির্বাচনকালীর সরকার পরিচালনার জন্য গঠিত সর্বদলীয় মন্ত্রিসভায় নতুন আট জন মন্ত্রী-প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। পুরানোদের থেকে কারা ওই মন্ত্রিসভায় থাকবেন সে ব্যাপারে মঙ্গলবার জানানো হবে।

এদিকে নির্দলীয় সরকারের অধীনে আন্দোলনরত প্রধান বিরোধী দল বিএনপি ওই মন্ত্রিসভায় যোগ দেবে না বলে আগেই জানিয়েছে।

অন্যদিকে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের সাথে সাক্ষাৎ করবেন। এ ব্যাপারে তিনি রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাইতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ