1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? রাতের মধ্যে দেশের যে ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ‘ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’ মুশফিক-লিটনকে নিয়ে শঙ্কার পর স্বস্তি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নয়, শান্তর চোখ এখন কেবল মিরপুর টেস্টে জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা মারা গেছেন অভিষেক-সূর্যবংশীর তাণ্ডবে পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড, ভারতের তিনে তিন সৌদিয়ার ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু হতে পারে বুধবার

বিআরটিসি বাসে শিক্ষার্থীরা হাফ ভাড়ায় যাতায়াত করবে: ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ৪৭ Time View

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে বিআরটিসি বাসের ভাড়া শিক্ষার্থীদের জন্য অর্ধেক কমিয়ে ‘হাফ ভাড়া’ নেওয়ার নির্দেশনা দিয়েছেন। আগামী ১ ডিসেম্বর থেকে ‘হাফ ভাড়া’ কার্যকর হবে। এ বিষয়ে শিগগির বিআরটিসি প্রজ্ঞাপন জারি করবে।

আজ (শুক্রবার, ২৬ নভেম্বর) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজ বাসভবনে ব্রিফিংয়ে এসব কথা জানান।

ওবায়দুল কাদের জানান, প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা বিআরটিসি বাসে ‘হাফ ভাড়া’য় চলাচলের সুবিধা পাবেন। তবে সাপ্তাহিক ছুটি ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের দিনে হাফ ভাড়ার সুবিধা পাবেন না শিক্ষার্থীরা।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা ১ ডিসেম্বর থেকে হাফ ভাড়া দিয়ে বিআরটিসি বাসে যাতায়াত করতে পারবেন। তবে ভ্রমণকালে অবশ্যই শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত ছবিযুক্ত বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে এবং প্রয়োজনে প্রদর্শন করতে হবে।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার, জনগণের সরকার। জনঘনিষ্ঠ এবং যৌক্তিক কোনো দাবিকে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকেন।

সেতুমন্ত্রী আরো বলেন, বেসরকারি মালিকানাধীন বাস-মিনিবাসে চলাচলে শিক্ষার্থীদের কনসেশন (হাফ ভাড়া সুবিধা) দেওয়ার বিষয়টি আলোচনার জন্য আগামীকাল শনিবার বিআরটিএ’তে পরিবহন মালিক শ্রমিক ফেডারেশনের নেতাদের সঙ্গে বৈঠক হবে। আমরা আশা করছি, সামাজিক দায়বদ্ধতা এবং শিক্ষার্থীদের দাবির প্রতি সংবেদনশীল থেকে পরিবহন মালিকরা ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ