1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
সবুজ সিএনজিতে সবুজ নম্বর প্লেট, অপরাধী ধরতে পুলিশের চোখে অন্ধকার স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানসহ যা আছে বাংলাদেশ-জাপান যৌথ ঘোষণায় বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আগামী বছরের মধ্যে, ঢাকায় আলোচনা শুরু নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন ১ নভেম্বর, পাবেন না অনেকে ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—কী এর অর্থ? ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের মেরিটাইম ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সেমিনারে গবেষণা পোস্টার আহ্বান রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি, বেসরকারি ব্যাংক থেকে দুজন খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গু ও হামে ৮ জনের মৃত্যু

বাড়তি জিনিস কাজে লাগাবেন যেভাবে

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬
  • ১৪২ Time View

সঠিক মাপে রান্না করা কিংবা যেকোনো কিছু তৈরি করা সবসময় সম্ভব হয় না। কোনো কোনো সময় ব্যবহার জানা না থাকার কারণে অনেক জিনিস ফেলে দিতে হয়। তবে বাড়তি জিনিসের সঠিক ব্যবহার করে তৈরি করা যায় নতুন কোনো পদ। চলুন জেনে নিই-

কমলা লেবুর খোসা ফেলে না দিয়ে চা পাতা ফোটানোর সময় অল্প কয়েকটা কমলা লেবুর খোসা দিয়ে দিন। এতে চায়ে সুন্দর ফ্লেভার হবে।

আদা-রসুন বাটা প্রয়োজনের তুলনায় বেশি হয়ে গেলে লবণ ও তেল মিশিয়ে স্টোর করে রাখুন। এ ছাড়া এয়ার টাইট কন্টেনারে ভরে ফ্রিজে রাখতে পারেন। অনেক দিন ধরে ব্যবহার করতে পারবেন।

অনেক সময় ক্ষীর রান্না করার সময় প্রয়োজনের তুলনায় বেশি হয়ে যায়। তখন ক্ষীর ভালো করে ফুটিয়ে নিয়ে ঠাণ্ডা করুন। এরপর কুলফি বা আইস কিউব ট্রেতে ঢেলে রাখুন। জমে গেলে আইসক্রিম বা কুলফির মতো হয়ে যাবে। খেতেও ভালো লাগবে।

অনেক সময় দেখা যায় বিস্কুট ভেঙে গুঁড়া হয়ে যায়। তাই ফেলে না দিয়ে পরোটা, রুটি বা লুচি তৈরির করার সময় ময়দার সঙ্গে বিস্কুটের গুঁড়া মিশিয়ে ময়ান করে বানাতে পারেন।

টমেটো অনেক সময় বেশি থাকলে নরম হয়ে যায়। তাই ঠাণ্ডা পানিতে অল্প লবণ দিয়ে টমেটোগুলো সারা রাত ভিজিয়ে রাখুন। পরের দিন টমেটোগুলো ফ্রেশ এবং শক্ত হয়ে যাবে।

নিমকি তৈরির জন্যও বিস্কুটের গুঁড়া ব্যবহার করতে পারেন। এ ছাড়া ফিশফ্রাই, কাটলেট, নাগেটস বানানোর সময় ব্রেড ক্রামের বদলে বিস্কুটের গুঁড়া ব্যবহার করতে পারেন।

অনেক সময় নারকেলের মালা একসঙ্গে পুরোটা লাগে না। তাই অর্ধেক নারকেলের মালা ফ্রিজে রাখার সময় লবণ মাখিয়ে রাখুন। ফ্রেশ তো থাকবেই আর নারকেল শক্ত হয়ে যাবে না।

দইয়ের পানি ময়দা বা আটা মাখার জন্য ব্যবহার করতে পারেন। রুটি, পরোটা যাই তৈরি করুন না কেন নরম হবে।

টমেটো পিউরি বেশি হলে প্লাস্টিকের কৌটায় ভরে ফ্রিজে রাখুন। তাড়াতাড়ির সময় টমেটোর গ্রেভি করতে হলে উপকারে লাগবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ