1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

বার্সেলোনায় চুক্তি বাড়ালেন স্টেগান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ১০২ Time View

বার্সেলোনায় কাটিয়েছেন প্রায় নয় বছর। ক্যাম্প ন্যু’তে পথচলা আরও দীর্ঘ হচ্ছে মার্ক-আন্ড্রে টের স্টেগানের। কাতালান ক্লাবটির সঙ্গে আরও তিন বছর চুক্তির মেয়াদ বাড়িয়েছেন জার্মান গোলরক্ষক।
স্টেগানের সঙ্গে বার্সেলোনার চুক্তির মেয়াদ ছিল ২০২৫ সাল পর্যন্ত। আরও তিন বছর যোগ করে চুক্তি নবায়ন করা হয়েছে ২০২৮ সাল পর্যন্ত। নতুন চুক্তিতে তার রিলিজ ক্লজ রাখা হয়েছে ৫০ কোটি ইউরো। শুক্রবার আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বার্সেলোনা।
স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবর, লা লিগা জায়ান্টদের সঙ্গে চুক্তি নবায়নের সময় বেতন কমাতে রাজি হয়েছেন স্টেগান।
২০১৪ সালে বার্সেলোনায় যোগ দেন টের স্টেগান। ক্লাবটির হয়ে সব মিলিয়ে ৩৭৯ ম্যাচ গোলবারের নিচে দায়িত্ব সামলিয়েছেন তিনি। কাতালান দলটির ইতিহাসে গোলরক্ষকদের মধ্যে সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় আছেন চতুর্থ স্থানে। কাতালান ক্লাবটির হয়ে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগসহ ক্লাব ফুটবলে জেতা সম্ভব এমন সব শিরোপার স্বাদ পেয়েছেন ৩১ বর্ষী স্টেগান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ