1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
মিডল্যান্ড ব্যাংকের ১৭তম শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস, কমেছে জিপিএ-৫ নিয়ম অনুযায়ী সিলেট টেস্টে মুমিনুল ভাই খেলতে পারবেন না: শান্ত বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত ভারতের নিচে নেমে গেল বাংলাদেশ, শান্তর চোখে ‘ফাইনাল কঠিন’ মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, অর্থ-ব্যক্তিগত তথ্য লেনদেনে বিরত থাকার আহ্বান শেরপুরে কাঁচাবাজারের টোল আদায় নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০ সিলেট বোর্ডে ২০ বছরের মধ্যে এইচএসসিতে সর্বনিম্ন পাসের হার নিয়মিত না খেলালে সুরিয়াভানশিকে দেশে পাঠিয়ে দেওয়ার পরামর্শ আকাশ চোপড়ার

বার্সার সঙ্গে পিকের চুক্তি নবায়ন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ মে, ২০১৪
  • ১২৩ Time View

picaচলতি মৌসুমে কোনো শিরোপা জয় করতে না পারার পর নতুন কোচ লুইস এনরিকের প্রশংসা করে এবং আবারো লিগের শীর্ষে ফেরার প্রত্যয় নিয়ে জেরার্ড পিকে সোমবার বার্সেলোনার সঙ্গে তার চুক্তির মেয়াদ আরো চার বছর বৃদ্ধি করেছেন।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, নতুন চুক্তি অনুসারে ২০১৮-১৯ মৌসুমের শেষ পর্যন্ত বার্সেলোনার সঙ্গে চুক্তি করেছেন ২৭ বছর বয়সী এ সেন্টার ব্যাক। তবে কি পরিমাণ অর্থের বিনিময়ে নতুন এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি। ক্লাবের সঙ্গে তার আগের চুক্তির মেয়াদ শেষ হবে ২০১৫ সালের ৩০ জুন।

আসন্ন বিশ্বকাপে স্পেন দলের গুরুত্বপূর্ণ সদস্য পিকে বার্সেলোনার দেয়া এ বিবৃতিতে বলেন, ‘মনে হচ্ছে আমার পুরো ক্যারিয়ারটাই আমি এখানে শেষ করব। যা সত্যিই আমার জন্য গুরুত্বপূর্ণ। বিগত বছরগুলোর মতো আগামী দিনগুলোতেও অনেক সফলতা পাব বলে আশা করছি।’

ট্রফিবিহীন মৌসুম শেষ করার পর আর্জেন্টাইন জেরার্ড মার্টিনোর পরিবর্তে গত সপ্তাহে দলের কোচের দায়িত্ব গ্রহণ করা ৪৪ বছর বয়সী এনরিকেরও প্রশংসা করেন পিকে। পিকে বলেন, ‘সত্যিই আমি আশাবাদি।’

তিনি আরো বলেন, ‘এনরিক তার পরিষ্কার ধারণাগুলো দেখিয়েছেন। তিনি ক্লাব সম্পর্কে জানেন এবং আমাদের অনেক কিছু দেবেন বলে আমি আশা করছি।’ বার্সেলোনা আবারো বিশ্ব ফুটবলের শীর্ষস্থান দখল করতে পারবে বলে মনে করেন পিকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ