1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত : একজন বাধ্যতামূলক অবসরে জরুরি প্রয়োজনে এক কিস্তির টাকা তুলতে পারবেন ওয়ালটনের ক্রেতারা রাজশাহী বোর্ডের ৩৯ কলেজের কেউ পাস করেনি নীতি বদলে প্রথমবারের মতো শ্রমিক সংগঠন গঠন করল বিজেপি লালনের মানবতাবাদী দর্শন ভারত বাংলাদেশ বন্ধুত্বের সেতু বললেন হাইকমিশনার কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা, আটকাল পুলিশ চাকরির বেতন ১০ হাজার, ব্যাংকে ঢুকল ১০ হাজার কোটি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী? ট্রাম্পের জন্য এটি ভীষণ গুরুত্বপূর্ণ কেন? ফোনে চাঁদা চাইতেন বড় সাজ্জাদের সহযোগী সানি, না দিলে গুলি-হামলার হুমকি দিতেন: পুলিশ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪%, শূন্য পাস ১১ প্রতিষ্ঠান

বারানসিতে রোড শো, মোদীকে পাল্টা জবাব দিলেন রাহুল

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ মে, ২০১৪
  • ১৬৮ Time View

rahulভারতের লোকসভা নির্বাচনে প্রচারণার শেষদিনে গতকাল শনিবার কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদীর নির্বাচনী এলাকা বারানসিতে ‘রোড শো’ করেছেন। এই ঘটনাকে মাত্র একদিন আগে রাহুলের নির্বাচনী এলাকা আমেথিতে মোদীর বিশাল মিছিল করার পাল্টা জবাব হিসেবে মনে করা হচ্ছে। এদিকে বারানসির নির্বাচনে মোদীর প্রতিদ্বন্দ্বী আম আদমির পার্টি নেতা অরবিন্দ অরবিন্দ কেজরিওয়ালও গত শুক্রবার ‘রোড শো’ করেছেন।

রাহুল বারানসিতে কংগ্রেস প্রার্থী অজয় রাইয়ের পক্ষে প্রচারণা চালান। বারনসির রাস্তার দুই পাশে দাঁড়িয়ে কংগ্রেস সমর্থকরা রাহুলের গাড়িবহরকে স্বাগত জানায়। ‘রোড শো’তে একটি খোলা ট্রাকে থাকা রাহুল সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন। ভারতের দুই আলোচিত রাজনীতিক নরেন্দ্র মোদী এবং অরবিন্দ কেজরিওয়ালের পাশাপাশি বারানসিতে কংগ্রেস প্রার্থীও যথেষ্ট শক্তিশালী— এই বার্তা ছড়িয়ে দিতেই শেষ মুহূর্তে রাহুলের এই প্রচারণা।

এদিকে আম আদমি পার্টির নেতা কেজরিওয়াল গত শুক্রবার বারানসিতে ‘রোড শো’ করেন। রারানসির গ্রামীণ এলাকা থেকে তিনি এটা শুরু করেন। শুক্রবার বিকেল নাগাদ এই ‘রোড শো’ বেনারস হিন্দু ইউনিভার্সিটির ফটকে গিয়ে শেষ হয়। উল্লেখ্য, আগামী সোমবার বারনসি নগরীতে ভোট অনুষ্ঠিত হবে। গত ৭ এপ্রিল শুরু হওয়া ভারতের নির্বাচনের ভোট গ্রহণ শেষ হবে ১২ মে। নয় দফায় অনুষ্ঠিত নির্বাচনের ভোট গণনা শুরু হবে ১৬ মে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ