1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি?

‘বারাক ওবামার ভূমিকা বানরের চেয়েও খারাপ’

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০১৪
  • ১২৮ Time View

ramsfeldওবামা প্রশাসনের পররাষ্ট্রনীতির কঠোর সমালোচনা করে আমেরিকার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড মন্তব্য করে বলেছেন, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বানরের চেয়েও খারাপ ভূমিকা পালন করে চলেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।

মার্কিন টিভি চ্যানেল ‘ফক্স নিউজ’-কে দেয়া সাক্ষাৎকারে রামসফেল্ড এ মন্তব্য করেন।

আফগানিস্তান এবং দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাই ইস্যুতে ওবামার পররাষ্ট্রনীতির সমালোচনা করে ডোনাল্ড রামসফেল্ড বলেন, একটি বানরকেও যদি প্রশিক্ষণ দিয়ে এ কাজে নামানো হতো তাহলে সে ওবামার চেয়ে ভালো করত। আমেরিকার সঙ্গে আফগান প্রেসিডেন্টের যে দূরত্ব সৃষ্টি হয়েছে, তা একদিনে হয়নি। গত কয়েক বছরের নীতি এ জন্য দায়ি বলে তিনি মনে করেন।

রামসফেল্ডের মতে, মার্কিন সরকার বহু বার আফগান প্রেসিডেন্টকে প্রকাশ্যে অপমান-অপদস্থ করেছে। কারজাইকে অপমান-অপদস্থ করার জন্য আফগানিস্তান বিষয়ক আমেরিকার সাবেক বিশেষ প্রতিনিধি রিচার্ড হলব্রুক, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন ও প্রেসিডেন্ট ওবামাকে দায়ী করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ