1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

বাদ ব্যাটিং পাওয়ার প্লে

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০১৫
  • ১৩০ Time View

iccওয়ানডে ক্রিকেটে আর থাকছে না ব্যাটিং পাওয়ার প্লে। ব্যাট ও বলের লড়াইয়ে ভারসাম্য আনতে ওয়ানডে ক্রিকেটের ফিল্ডিংয়ে আরও কয়েকটি পরিবর্তন এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সীমিত ওভারের ক্রিকেটে ব্যাটসম্যানরা এখন বোলারদের চেয়ে অনেক বেশি সুবিধা পান উল্লেখ করে আইসিসির ক্রিকেট কমিটি ব্যাটিং পাওয়ার প্লে বাদ দেওয়ার সুপারিশ করেছিল। বার্বাডোজে আইসিসির বার্ষিক সভায় শুক্রবার তা অনুমোদিত হয়।

প্রথম ১০ ওভারে পাওয়ার প্লের সময় বাধ্যতামূলক দুই জন ‘ক্লোজ ফিল্ডার’ রাখার নিয়ম বাদ দেওয়া হয়েছে।

আর এখন থেকে শেষ ১০ ওভারে ত্রিশ গজের বাইরে সর্বোচ্চ পাঁচ জন ফিল্ডার রাখা যাবে।

ফলে এখন থেকে প্রথম ১০ ওভারে সর্বোচ্চ দুই জন খেলোয়াড় ত্রিশ গজের বাইরে থাকতে পারবেন। পরের ৩০ ওভারে সর্বোচ্চ চার জন খেলোয়াড় এবং শেষ ১০ ওভারে সর্বোচ্চ পাঁচ জন ত্রিশ গজের বাইরে থাকতে পারবেন।

এখন তাই প্রয়োজন আক্রমণাত্মক বা রক্ষণাত্মক ফিল্ডিং সাজাতে পারবেন অধিনায়ক।

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সব ‘নো’ বলেই এখন ফ্রি-হিট দেওয়া হবে। আগে কেবল কেবল পায়ের ‘নো’ বলে (ওভার স্টেপিং) ফ্রি-হিট দেওয়া হতো।

আগামী ৫ জুলাই থেকে নিয়মগুলো কার্যকর হবে বলে আইসিসি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

ব্যাটিং পাওয়ার প্লে বাদ দেওয়ার কারণ হিসেবে আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন জানান, এই পাঁচ ওভারে ত্রিশ গজ বৃত্তের বাইরে মাত্র তিন জন ফিল্ডার থাকার সুযোগ নিয়ে ব্যাটসম্যানরা তাণ্ডব চালায়। সাধারণত ৩৬তম থেকে ৪০তম ওভার পর্যন্ত এই পাওয়ার প্লে নেওয়া হতো। সঙ্গে শেষ ১০ ওভার মিলিয়ে শেষ ১৫ ওভারে একটি ভালো ব্যাটিং উইকেটে ব্যাটসম্যানরা ইচ্ছেমতো মেরে খেলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ