1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
একসঙ্গে ২ পেশা: সরাইল থানার ওসিকে আইনজীবী সমিতির শোকজ চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড শিল্পী কল্যাণ ট্রাস্টের দায়িত্ব পেলেন শিবা শানু, আলোচনা করে ছাড়তে চান শিল্পী সমিতির পদ লাঞ্চের আগে নাঈমের আঘাত, ৫৯ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ | Boishakhi Online অস্ট্রেলিয়ার ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন জশ ইংলিস ‘স্যার হ্যারি কেইন’ শুনতে অদ্ভুত লাগবে কেইনের ব্রাজিল ফুটবল দলে পাঁচ নতুন মুখ ডাকলেন কোচ কার্লো আনচেলত্তি অন্য বিমানে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের ছেড়ে যাননি প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার বিষয়ে যা বলছে জাপান ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার

বাণিজ্য মেলার জন্য স্থায়ী জায়গা নির্ধারণ করা হচ্ছে: বাণিজ্যমন্ত্রী জি এম কাদের

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জানুয়ারি, ২০১২
  • ২৬৬ Time View

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার জন্য রাজউকের ‘পূর্বাচল প্রকল্প’ এলাকায় ২০ একর জায়গা জুড়ে স্থায়ী স্থান নির্ধারণ করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের।

বাণিজ্য মেলা শুরু হওয়ার প্রাক্কালে শনিবার বিকেলে মেলা প্রাঙ্গনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বাণিজ্য সচিব মোহাম্মদ গোলাম হোসেন ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এ সময় উপস্থিত ছিলেন।

বাণিজ্য মেলার স্থায়ী স্থান নির্ধারণ প্রসঙ্গে বাণিজ্য সচিব বলেন, প্রথমে পুরাতন বিমান বন্দর এলাকার আন্ডারগ্রাউন্ডের কথা ভাবা হয়েছিল। কিন্তু সেখানে পানির স্তরের কারণে বাতিল করা হয়। পরে হাজীক্যাম্প এলাকার কথা ভাবা হয়। কিন্তু সেখানেও বড় জায়গা পাওয়া যাচ্ছিল না।

সর্বশেষ রাজউকের ‘পূর্বাচল প্রকল্প’ এলাকায় জায়গা নির্ধারণ করেছে বর্তমান সরকার। এখানে মহাসড়কের পাশেই মেলার স্থান নির্ধারণ করা হচ্ছে বলে জানান তিনি।

এক প্রশ্নের জবাবে বাণিজ্য সচিব বলেন, মেলায় খুব বেশি সংখ্যক বিদেশি উদ্যোক্তা ও ক্রেতাদের সমাগম না হবার একাধিক কারণ রয়েছে। প্রথমত আমাদের মেলার চরিত্রটি শুধু বাণিজ্যিক নয়, এখানে বিনোদনের বিষয়টিও জড়িত। দ্বিতীয়ত কোনো আন্তর্জাতিক মেলাই এত দীর্ঘ সময় ধরে চলে না।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে অধিকাংশ বিদেশি উদ্যোক্তাদের পক্ষেই এখানে থাকা সম্ভব নয়।

তবে মেলার একটি স্থায়ী স্থান হলে মেলার চরিত্রের অনেকখানি পরিবর্তন ঘটবে ও অংশগ্রহণকারী বিদেশিদের সংখ্যা বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

অপর এক প্রশ্নের জবাবে সচিব বলেন, এবার মেলার বিশেষত্ব হচ্ছে এবার যাদের স্টল বরাদ দেওয়া হয়েছে তাদের প্রায় সবাই উদ্যোক্তা। স্টল বরাদ্দের ক্ষেত্রে নিছক ব্যবসায়ীদের নিরুৎসাহিত করা হয়েছে।

তিনি আরও বলেন, এবারের মেলার প্যাভিলিয়নসমূহ নিলামের মাধ্যমে বরাদ্দ দেওয়া হয়েছে। এতে সরকারের আয় কিছুটা বেড়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ