1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, ৪৫ পোশাক কারখানা ছুটি রূপালী ব্যাংকের ১৯,৮০৫ কোটি টাকা খেলাপি ঋণের অর্ধেকই আটকে আছে ২০ ঋণগ্রহীতার কাছে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: অন্তত ১০০ কারখানায় ছুটি, বিকেলে যান চলাচল শুরু শেষ ঠিকানা পেলো বরিশালের নৌকায় বসবাসকারী মান্তা সম্প্রদায় গাজীপুরে শ্রমিক আন্দোলন ঠেকাতে মাঠে নামলেন এমপিসহ বিএনপি নেতারা সাবেক এমপি আখতারুজ্জামানকে জামিন দিলেন হাইকোর্ট ১৩টি সিটি করপোরেশনে সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু : শাহে আলম সাভার-আশুলিয়ার ১৭৭ কারখানায় ছুটি ঘোষণা, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা গুলি বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী

বাজারে উন্মুক্ত হলো গ্যালাক্সি এইস নেক্সট টু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০১৫
  • ২৫৮ Time View

সম্প্রতি ‘এইস’ সিরিজের সর্বশেষ হ্যান্ডসেট গ্যালাক্সি এইস নেক্সট টু-এর উদ্বোধন করেছে স্যামসাং। সাদা ও কালো ২টি রঙে aidiasjdহ্যান্ডসেটটি মাত্র ৬ হাজার ৯৯০ টাকায় দেশের বাজারে পাওয়া যাচ্ছে। দেশের শীর্ষস্থানীয় সেলফোন অপারেটর রবি ফোনটির সঙ্গে দিচ্ছে ৩ হাজার ৫০০ টাকা সমমূল্যের বান্ডেল অফার। এ বান্ডেল অফারটিতে রয়েছে ৬ জিবি ইন্টারনেট, ১ হাজার ৫০০ মিনিট টকটাইম (রবি-রবি) এবং ৭৫০ মিনিট টকটাইম (রবি-অন্যান্য লোকাল অপারেটর)।
গ্যালাক্সি এইস নেক্সট টুতে আছে ৪ ইঞ্চি মাপের ডব্লিউভিজিএ টিএফটি ডিসপ্লে, এক দশমিক দুই গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর, ৫১২ এমবি র‌্যাম, পেছনে তিন মেগাপিক্সেল ও সামনে ভিজিএ ক্যামেরা। এর বিল্টইন মেমোরি ৪ গিগাবাইট ও ব্যাটারি এক হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ারের। ওয়াই-ফাই, ব্লুটুথ, থ্রিজি এবং মাইক্রো-ইউএসবি সমর্থন করে এটি।
আল্ট্রা পাওয়ার সেভিং মোড-সমৃদ্ধ ১ হাজার ৫০০ এমএএইচ ব্যাটারিসংবলিত ডিভাইসটিতে আরো রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, গ্লোনাস, থ্রিজি ও মাইক্রো-ইউএসবি সেবা।
স্যামসাং মোবাইল বাংলাদেশের হেড অব মোবাইল হাসান মেহেদী বলেন, ‘বাংলাদেশে স্মার্টফোনের বাজার দ্রুত বর্ধনশীল হওয়া সত্ত্বেও এখনো ফিচার ফোন ব্যবহারকারীর সংখ্যা বেশি। প্রথমবার যারা স্মার্টফোন ব্যবহার করবেন তাদের কথা মাথায় রেখে গ্যালাক্সি এইস নেক্সট টু বাজারে নিয়ে এসেছি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ