1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘দফাদার কিংবা মহল্লাদার নয়, এখন থেকে আপনারা গ্রাম পুলিশ’ গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, দেওয়া হবে মোবাইল বিলও অবহেলিত সিনেমা জিতল ১৮টি আন্তর্জাতিক পুরস্কার, দর্শকদের কাঁদাচ্ছে ‘পায়ার’ ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আনসার-ভিডিপির কর্মসূচি শুরু ৭ নভেম্বর উপলক্ষে শোভাযাত্রা: নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা গ্রাম পুলিশের বেতন বাড়বে, মোবাইল বিলও দেবে সরকার : প্রধানমন্ত্রী বাড়ল গ্রাম পুলিশের বেতন, পাবেন মোবাইল ভাতাও ব্যাংক কেলেঙ্কারিতে অভিশংসনের পর গ্রেপ্তার প্যারাগুয়ের প্রেসিডেন্ট

বাগেরহাটে হেফাজত কর্মীদের হামলায় ওসিসহ আহত ৫

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ১১৭ Time View

বাগেরহাটের মোল্লাহাটে হেফাজত কর্মীদের হামলায় মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবিরসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।

আজ সোমবার (১৯ এপ্রিল) বেলা পৌনে ১১টায় মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোড়ে এ হামলার ঘটনা ঘটে।

আহতদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি কাজী গোলাম কবির বলেন, হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে গ্রেপ্তারের প্রতিবাদে মিছিল করার জন্য বিভিন্ন মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা মোল্লাহাটের হাসপাতাল মোড়ে জড়ো হচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জড়ো হওয়ার কারণ জানতে চাইলে তারা পুলিশের ওপর হামলা করে। এতে আমিসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছি।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ বলেন, পুলিশের ওপর হামলার খবর শুনে আমি ঘটনাস্থলে রওনা দিয়েছি। প্রাথমিকভাবে জেনেছি, ওসিসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ