1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক টিভিতে আজ কোথায় কোন খেলা দেখবেন সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার অভিযোগ ঢাকা-কক্সবাজার ট্রেনের নতুন ভাড়া নির্ধারণ অভিন্ন সমৃদ্ধির জন্য অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক ‘বিগ-বি’ উদ্যোগ এগিয়ে নিতে একমত ঢাকা-টোকিও স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, থাকছে না বয়সসীমা অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে বিগ-বি উদ্যোগ আরও জোরদার চায় ঢাকা-টোকিও স্থবির সাজেক, সড়ক অবরোধ অব্যাহত

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন ১৫ বিশিষ্ট ব্যক্তি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫১ Time View

সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন ১৫ জন বিশিষ্ট ব্যক্তি।

মঙ্গলবার ‘অমর একুশে বইমেলা-২০২২’- এর উদ্বোধন অনুষ্ঠানে এসব পুরস্কার প্রদান করা হয়।

বাংলা একাডেমি প্রান্তে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পুরস্কার তুলে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সভাপতি কথা সাহিত্যিক সেলিনা হোসেন, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২১ প্রাপ্তরা হলেন-

• কবিতায় আসাদ মান্নান ও বিমল গুহ

• কথাসাহিত্যে ঝর্না রহমান ও বিশ্বজিৎ চৌধুরী

• প্রবন্ধ গবেষণায় হোসেনউদ্দীন হোসেন

• অনুবাদে আমিনুর রহমান ও রফিক-উম-মুনীর চৌধুরী

• নাটকে সাধনা আহমেদ

• শিশুসাহিত্যে রফিকুর রশীদ

• মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় পান্না কায়সার

• বঙ্গবন্ধু-বিষয়ক গবেষণায় হারুন-অর-রশিদ

• বিজ্ঞান কল্পবিজ্ঞান পরিবেশ বিজ্ঞান বিষয়ে শুভাগত চৌধুরী

• আত্মজীবনী স্মৃতি-কথা-ভ্রমণকাহিনি বিভাগে সুফিয়া খাতুন ও হায়দার আকবর খান রনো

• ফোকলোর বিভাগে আমিনুর রহমান সুলতান।

নির্বাচিত সবাইকে সম্মাননা স্মারকের পাশাপাশি তিন লাখ টাকা এবং সম্মাননাপত্র পাবেন। ১৯৬০ সাল থেকে বাংলা সাহিত্যের ১০টি শাখায় পুরস্কার প্রদান করছে বাংলা একাডেমি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ