1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘মিনাপ’ অঞ্চলের চরম দরিদ্র জনগোষ্ঠীর অর্ধেক পাকিস্তানের: বিশ্ব ব্যাংক ‘পিছিয়ে থাকা’ ৩ পার্বত্য জেলা আর লম্বা পরীক্ষায় ফল খারাপ চট্টগ্রামে! এইচএসসি-সমমান পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পাশের হার ৯০.৮৭ শতাংশ আমরা কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা বিভাজন চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের অবরোধ, ৫ ঘণ্টা পর সচল মহাসড়ক সিলেট টেস্টের বাংলাদেশ দলে একটি পরিবর্তন পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত : একজন বাধ্যতামূলক অবসরে জরুরি প্রয়োজনে এক কিস্তির টাকা তুলতে পারবেন ওয়ালটনের ক্রেতারা রাজশাহী বোর্ডের ৩৯ কলেজের কেউ পাস করেনি নীতি বদলে প্রথমবারের মতো শ্রমিক সংগঠন গঠন করল বিজেপি

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর যৌথ অনুশীলন সমাপ্ত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ এপ্রিল, ২০১২
  • ১৭৯ Time View

বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে পাঁচ দিনব্যাপী ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০১২’ শীর্ষক যৌথ অনুশীলন বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলায় শেষ হয়েছে।

শুক্রবার আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‘এক্সারসাইজ কোপ সাউথ-২০১২’ তে মূলত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনীর পরিবহন বিমানগুলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার উদ্দেশে বিভিন্ন ধরনের অনুশীলন করা হয়।

এই অনুশীলনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০, একটি এন-৩২ পরিবহন বিমান এবং প্যাসিফিক এয়ার ফোর্সের দুটি সি-১৩০ পরিবহন বিমান অংশগ্রহণ করে।

এতে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনী এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের মধ্যে আন্তঃসক্ষমতা বৃদ্ধির অনুশীলন করা হয়। পাশাপাশি অনুশীলনে প্রশিক্ষণ বিনিময়, প্রশিক্ষণকালীন ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির কার্য উপযোগিতা মূল্যায়ন এবং তার উন্নত ব্যবহারের পরামর্শ গ্রহণ, ভবিষ্যতে এই কার্যক্রম বিষয়ে আলোকপাত করা হয়।

এছাড়া বাংলাদেশ বিমান বাহিনীর যেসব যন্ত্রপাতির প্রয়োজন হবে তা নির্ণয় এবং বাংলাদেশের সি-১৩০ বিমানের উন্নত রক্ষণাবেক্ষণের বিভিন্ন কার্য পদ্ধতিসহ বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করা হয়।

‘এক্সারসাইজ কোপ সাউথ-২০১২’ বাংলাদেশ বিমান বাহিনীর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর ১নং প্যারা কমান্ডো ব্যাটালিয়ন এবং বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।

পাঁচ দিনব্যাপী ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০১২’ গত ২২ এপ্রিল শুরু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ