1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনামঃ
৬৩ কোটি টাকা ‘আত্মসাতের’ অভিযোগ, সাইফুজ্জামান চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা দেখন বর্মণের আলপনায় যেভাবে বদলে গেল টিকইল গ্রামের পরিচয় টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন সবুজ সিএনজিতে সবুজ নম্বর প্লেট, অপরাধী ধরতে পুলিশের চোখে অন্ধকার স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানসহ যা আছে বাংলাদেশ-জাপান যৌথ ঘোষণায় বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আগামী বছরের মধ্যে, ঢাকায় আলোচনা শুরু নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন ১ নভেম্বর, পাবেন না অনেকে ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—কী এর অর্থ? ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

বাংলাদেশ দলের বিশ্বকাপ জার্সি উন্মোচন

Reporter Name
  • Update Time : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ৬৫ Time View

হাতে আছে তিন সপ্তাহের বেশি সময়। এরপরই মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। এরই মধ্যে অংশগ্রহণকারী দেশগুলোর স্কোয়াড চূড়ান্ত হয়ে গেছে। এখন নিজেদের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। আস্তে আস্তে নিজেদের বিশ্বকাপ জার্সিও প্রকাশ করছে বিভিন্ন টিম।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাতে উন্মোচিত হয়েছে বাংলাদেশ দলের জার্সি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসিয়াল পেজে লাল ও সবুজ রঙের মিশেলে বানানো এই জার্সি প্রকাশ করা হয়েছে।

এবার ভার্চুয়ালি জার্সি উন্মোচন করেছে বিসিবি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশের মাধ্যমে ক্রিকেট দলের জার্সি সবার সামনে প্রকাশ করে তারা।

এবারের জার্সির থিমে প্রাধান্য পেয়েছে ঐতিহ্যবাহী জামদানি, রয়েল বেঙ্গল টাইগার ও সুন্দরবন। গাঢ় সবুজের সঙ্গে ব্যবহার করা হয়েছে টকটকে লাল রঙ। রয়েছে জলছাপ, আর বুকের বাম পাশে বিসিবি ও ডান পাশে বিশ্বকাপের লোগো। বুকের নিচে সাদা রঙে লেখা রয়েছে বাংলাদেশ।

এদিকে আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপের মূল মিশন। তবে তার আগে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে পৌঁছে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ