1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

বাংলাদেশে ৮ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘জাওয়ান’

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ১১২ Time View

বিশ্বব্যাপি আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জাওয়ান’। একইসঙ্গে বাংলাদেশেও সিনেমাটি মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন শাহ আলম কিরণ। তবে ৭ সেপ্টেম্বর যেহেতু বৃহস্পতিবার, বাংলাদেশে সিনেমাটি মুক্তি পাবে ৮ সেপ্টেম্বর, শুক্রবার।
আমদানির ভিত্তিতে সিনেমাটি দেশে মুক্তির জন্য আজ রবিবার তথ্য মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছে। সিনেমাটি বাংলাদেশে আমদানি করছেন অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও রংধনু গ্রুপ।

শাহ আলম কিরণ বলেন, ‘মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছে। এখন আমরা সারা বিশ্বের সঙ্গে একই তারিখে ‘জাওয়ান’ মুক্তির বিষয়ে কথা বলছি।’
অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন দেশ রূপান্তরকে বলেন, ‘আমি মন্ত্রণালয়ের মিটিংয়ে ছিলাম। তবে এ বিষয়ে শাহ আলম কিরণ বা কাজী হায়াত এর সঙ্গে কথা বলে নিলে ভালো হয়।’
সিনেমাটি কি একইদিনে মুক্তি পাচ্ছে, এমন প্রশ্নে তিনি বলেন, ‘৭ সেপ্টেম্বর যেহেতু বৃহস্পতিবার, বাংলাদেশে সিনেমাটি মুক্তি পাবে ৮ সেপ্টেম্বর, শুক্রবার। কারণ, বাংলাদেশে শুক্রবার ছাড়া ছবি মুক্তির নিয়ম নেই।’
অ্যাটলি কুমার পরিচালিত ও রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত এ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার নয়নতারাকে। এতে আরও অভিনয় করেছেন বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সঞ্জীতা, সুনীল গ্রোভার, যোগি বাবু প্রমুখ। বিশেষ চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোন, থালাপাতি বিজয় ও সঞ্জয় দত্তকেও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ