1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ

বাংলাদেশে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গাপূজা হচ্ছে: দিনেশ ত্রিবেদী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৪২ Time View

বাংলাদেশে পূজার সময় যে সৌহার্দ্য ও সম্প্রীতি দেখা যায়, তা সারাবছর ধরে রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, বাংলাদেশে এবার সৌহার্দ্যপূর্ণ ও বর্ণিল পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে। সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। দিনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো দুর্গাপূজার আয়োজনে অংশ নিয়ে আমি দুই দেশের সাংস্কৃতিক সম্প্রীতির মিল খুঁজে পেয়েছি। সহাবস্থান ও সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘পূজায় হাইকমিশনার হিসেবে আসিনি, এসেছি পরিবারের সদস্য হিসেবে পূজার আনন্দ ভাগাভাগি করতে।’ এ সময় দেশ ও মানুষের শান্তি ও মঙ্গল কামনা করে অঞ্জলি দেন ভারতীয় হাইকমিশনার। বাংলাদেশে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা উৎসবমুখর পরিবেশে শেষ হবে বলে আশা প্রকাশ করেন দিনেশ ত্রিবেদী। ভবিষ্যতেও মানুষের মধ্যে আন্তরিকতা ও সৌহার্দ্য বজায় থাকবে বলে প্রত্যাশা জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ