1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
আরব আমিরাতের কার্যক্রম চালু রাখতে মরিয়া জনতা ব্যাংক নতুন ঋণের অর্থ সঠিকভাবে ব্যবহার হচ্ছে, তার নিশ্চয়তা কোথায়: ওয়াহিদউদ্দিন মাহমুদ আমিরাতে জনতা ব্যাংকের ৪ শাখা বন্ধের প্রক্রিয়া ঠেকাতে সরকারের হস্তক্ষেপ চায় ব্যাংক কর্তৃপক্ষ তানজিন তিশাকে আইনি নোটিশ, ছবি সরানোর দাবি | Boishakhi Online অনুমতি ছাড়া ছবি ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ: অভিনেত্রী তানজিন তিশাকে আইনি নোটিশ চার দফায় কমার পর ভরিতে ২,২১৬ টাকা বাড়ল সোনার দাম ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা এশিয়া কাপ আর্চারিতে রুপা পেল বাংলাদেশ মা হারালেন নায়িকা পপি শব্দতরঙ্গ দিয়ে আগুন নেভানোর যন্ত্র: আন্তর্জাতিক বিজ্ঞান মেলায় স্বর্ণ জিতল কিশোরী

বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে আগ্রহী সুইডেন

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০১৫
  • ২৪০ Time View

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে আগ্রহ দেখিয়েছে সুইডেন। দেশটির প্রতিষ্ঠান এএফ কনসাল্ট সম্প্রতি প্রধানমন্ত্রী কাছে লেখা এক চিঠিতে এ প্রস্তাব দিয়েছে। প্রতিষ্ঠানটি ২০০০ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্র নির্মাণে সহযোগিতা করবে বলে জানিয়েছে।sdagsdg
বর্তমানে বাংলাদেশে রাশিয়ার সহযোগিতায় দুই হাজার মেগাওয়াট ক্ষমতার একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কার্যক্রম চলছে। এ কেন্দ্রটি পাবনার রূপপুরে স্থাপন করা হচ্ছে। এছাড়া চীনও পারমাণবিক প্রকল্পে সহায়তায় আগ্রহ দেখিয়েছে। সরকারও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে। প্রাথমিকভাবে খুলনার লবণচরাকে প্রকল্প স্থান হিসেবে ধরা হচ্ছে।
এএফ কনসাল্টের প্রস্তাব থেকে জানা গেছে, তারা প্রাক সম্ভাব্যতা যাচাই, সম্ভাব্যতা যাচাই, বিশদ নকশা, নির্মাণ, পরিচালনা, জ্বালানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, মানবসম্পদ প্রশিক্ষণসহ সব কাজেই সহযোগিতা করবে। আন্তর্জাতিক আণবিক কমিশনের (আইএইএ) অনুমোদন গ্রহণের ব্যবস্থাও তারা করে দেবে। বাংলাদেশ চাইলে অর্থ জোগাড়েও এএফ সহযোগিতা করবে।
এএফ বলছে, প্রকল্প বাস্তবায়নে ১৬ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হতে পারে।  প্রকল্পের জন্য নদী বা সাগর তীরবর্তী ১০০ থেকে ১২০ হেক্টর জমি প্রয়োজন হবে।
চিঠিতে বলা হয়েছে, বিদ্যুতের দাম প্রাথমিকভাবে ইউনিট প্রতি ৬ টাকা হতে পারে। এ দামে ৪৫ বছরে পুরো বিনিয়োগ উঠে আসবে বলে জানানো হয়েছে। তবে বিনিয়োগ ফেরত পেতে না চাইলে বিদ্যুতের দাম অনেক কম হবে বলে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ