1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ

বাংলাদেশে নিষিদ্ধ হচ্ছে পাকিস্তানি বিতর্কিত বই

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১১০ Time View

পাকিস্তানি লেখক জুনায়েদ আহমেদ বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে যে বই লিখেছেন সেটা বাংলাদেশে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তার দফতরে বাংলাদেশে সফররত ব্যাঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

এর আগে গত বুধবার বিকেলে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দশম সংসদের ১৪তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, বইটির বিরুদ্ধে  বাংলাদেশ আনুষ্ঠানিক প্রতিবাদ জানাবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, পাকিস্তান এখন এই বই লিখে তাদের কৃতকর্ম, গণহত্যা, মানুষকে গুলি করে মারার ঘটনাগুলোকে উল্টো মুক্তিবাহিনীর ওপর দোষ দিয়ে, নিজেদের দোষ ঢাকার চেষ্টা করছে। এত বড় দুঃসাহস তাদের কোথা থেকে এলো? এটা পাকিস্তানের জন্য লজ্জার বিষয়। তারা এই লেখার সাহস কোথায় পেল? বিএনপি নেত্রী খালেদা জিয়া গণহত্যায় নিহতের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। মনে হয়, ওই প্রশ্ন তুলেই বিদেশি প্রভুদের সুযোগ করে দেয়ার ইচ্ছা তার ছিল। তারই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ