1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

বাংলাদেশের স্বাস্থ্য খাতের সাম্প্রতিক অর্জন বিশ্বের অনেক দেশের জন্য দৃষ্টান্তস্বরূপ : ডেভিড ন্যাবারো

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ মার্চ, ২০১৭
  • ১০০ Time View

জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ডেভিড ন্যাবারো বলেছেন,বাংলাদেশের স্বাস্থ্য খাতের সাম্প্রতিক অর্জন বিশ্বের অনেক দেশের জন্য দৃষ্টান্তস্বরূপ।
তিনি রোবাবর বাংলাদেশ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের সাথে সাক্ষাতকালে এক বৈঠকে এ কথা বলেন।
এ সময় ডেভিড ন্যাবারো গত কয়েক বছরে মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা করে বলেন, স্বাস্থ্য সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তৃণমূলের জনগণকে সম্পৃক্ত করাতে বাংলাদেশ সরকারের সক্ষমতা নিঃসন্দেহে প্রশংসনীয়। তিনি ম্যালেরিয়া নির্মূল, ডায়াবেটিস, রক্তচাপ, হৃদরোগ, নারীদের ক্যান্সার প্রতিরোধের চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকারের গৃহীত কর্মসূচিরও প্রশংসা করেন। বাংলাদেশের ওষুধ শিল্পের অগ্রগতিতেও তিনি সন্তোষ প্রকাশ করেন।
বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময়ে আর্থ-সামাজিক খাতে বাংলাদেশ যথেষ্ট উন্নতি অর্জনে সক্ষম হয়েছে।
নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চ্যাম্পিয়ন হিসেবে গণ্য করা হয় এ কথা উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, গত কয়েক বছরে স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তনসহ বেশ কিছু ক্ষেত্রে ‘আমাদের সাফল্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘ কয়েকবার বিশেষ পুরস্কার প্রদান করে সম্মানিত করেছে’।
স্বাস্থ্যমন্ত্রী জাতিসংঘের বিশেষ দূতকে অবহিত করেন, বাংলাদেশের ওষুধ বিশে^র ১২৭টি দেশে রপ্তানি হচ্ছে। তিনি এখাতের আরো বিকাশের লক্ষ্যে উন্নয়ন সহযোগীদের এগিয়ে আসারও আহ্বান জানান।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ মন্ত্রণালয় ও ডিএফআইডির ঊর্দ্ধতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
এরআগে ডেভিড ন্যাবারো স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেকের সাথে পৃথক এক বৈঠকে মিলিত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ