1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? রাতের মধ্যে দেশের যে ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ‘ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’ মুশফিক-লিটনকে নিয়ে শঙ্কার পর স্বস্তি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নয়, শান্তর চোখ এখন কেবল মিরপুর টেস্টে জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা মারা গেছেন অভিষেক-সূর্যবংশীর তাণ্ডবে পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড, ভারতের তিনে তিন সৌদিয়ার ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু হতে পারে বুধবার

বাংলাদেশের প্রশংসায় স্যার জন সাল্সটন

Reporter Name
  • Update Time : বুধবার, ২ মে, ২০১২
  • ১৬৯ Time View

চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার বিজয়ী রয়েল সোসাইটির সভাপতি প্রফেসর স্যার জন সাল্সটন  সোমবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্টদূত ড. একে আব্দুল মোমেনের সঙ্গে তার অফিসে সোমবার সাক্ষাৎ করেন।

রিও প্লাস টুয়েন্টি মহাসম্মেলনের পরিপ্রেক্ষিতে স্যার জন সাল্সটন এ সাক্ষাৎ করেন। এ সময় তিনি  বাংলাদেশের অবস্থানের ভূয়সী প্রশংসা করেন।

আসছে জুনের ২০ থেকে ২২ তারিখ পর্যন্ত রিও শহরে অনুষ্ঠিতব্য ভবিষ্যতে কি ধরণের পৃথিবী  আমরা চাই, বিশ্ববাসী কি ধরনের সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন চায় তার ওপরই এ মহাসম্মেলন হচ্ছে।

এতে বাংলাদেশের অবস্থান যেমন-দারিদ্র নিরসন, জলবায়ুর সহযোগী ব্যবস্থা, পপুলেশন বা জনগণের ক্ষমতায়নে অঙ্গীকার- এগুলোর সঙ্গে রয়েল সোসাইটি একাত্মতা ঘোষণা করেছে।

প্রফেসর সাল্সটনের নেতৃত্বে রয়েল সোসাইটি নয়টি প্রস্তাব নিয়ে এসেছে বলে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের প্রেস বিজ্ঞপ্তি উল্লেখ করা হয় ।

এগুলোর মধ্যে প্রধান হচ্ছে-  দারিদ্র নিরসন, খাদ্যশস্য ও বিদ্যুতের নিশ্চয়তা ও অপচয় কমানো, এবং ফ্যামিলি প্ল্যানিং, শিক্ষার অগ্রগতি বিবিধ।

প্রফেসর স্যার জন সাল্সটনের সঙ্গে আরো উপস্থিত ছিলেন রয়েল সোসাইটির পলিসি অ্যাডভাইজর মিস মেরি রাম্বসি। রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় অংশ নেন মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ