1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক টিভিতে আজ কোথায় কোন খেলা দেখবেন সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার অভিযোগ ঢাকা-কক্সবাজার ট্রেনের নতুন ভাড়া নির্ধারণ অভিন্ন সমৃদ্ধির জন্য অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক ‘বিগ-বি’ উদ্যোগ এগিয়ে নিতে একমত ঢাকা-টোকিও স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, থাকছে না বয়সসীমা অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে বিগ-বি উদ্যোগ আরও জোরদার চায় ঢাকা-টোকিও স্থবির সাজেক, সড়ক অবরোধ অব্যাহত

বলিউড তারকা সঞ্জয় দত্তের সাজা বহালের আবেদন জানালো সিবিআই

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ আগস্ট, ২০১২
  • ১৬৪ Time View

বলিউড তারকা সঞ্জয় দত্তের সাজা বহাল রাখার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। ১৯৯৩ সালে আলোচিত মুম্বাই বিস্ফোরণের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে অস্ত্র আইনে সঞ্জয়কে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়। বর্তমানে এ সাজা স্থগিত রাখা হয়েছে এবং তিনি জামিনে রয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, বৃহস্পতিবার ভারতের সুপ্রিমকোর্টে এ সাজা বাতিলের জন্য সঞ্জয় দত্তের পক্ষে করা আপিলের শুনানিতে এর বিরোধিতা করে সিবিআই।

মুম্বাই বিস্ফোরণের পর গ্রেফতার করা হয় সঞ্জয় দত্তকে। তিনি ১৮ মাস কারাভোগও করেন। পরবর্তী সময়ে বিশেষ বিবেচনায় তাকে জামিন দেওয়া হয়।

২০০৭ সালে ভারতের বিতর্কিত সন্ত্রাসবিরোধী আইন ‘স্পেশাল টেরোরিস্ট অ্যান্ড ডিসরাপটিভ অ্যাকটিভিটিস্ট অ্যাক্ট’ বা টাডা আইনের অধীনে অবৈধভাবে একটি নাইন মিলিমিটার পিস্তল এবং একটি একে-৫৬ রাইফেল রাখার দায়ে দোষী সাব্যস্ত করা হয় তাকে।

ছয় বছরের কারাদণ্ড দেওয়া হলেও ২০০৭ সালের আগস্ট মাসে সুপ্রিম কোর্টে নিজের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করে জামিন চান সঞ্জয়। ওই বছরের নভেম্বরে তিনি জামিনে মুক্ত হন।

বৃহস্পতিবারের শুনানিতে আদালতে সিবিআইয়ের পক্ষ থেকে বলা হয়, অস্ত্র মামলায় সঞ্জয় দত্তের ছয় বছরের সাজা বহাল রাখা উচিৎ।

উল্লেখ্য, ১৯৯৩ সালের ১২ মার্চের মুম্বাই বিস্ফোরণে ২৫৭ জন নিহত হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১২৩ জনকে অভিযুক্ত করা হয় বিশেষ সন্ত্রাসবিরোধী টাডা আদালতে। এদের মধ্যে ১শ’ জনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং অবশিষ্টদের অব্যাহতি দেয় আদালত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ