1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া

বরিশালে খাবারে বিষক্রিয়া : হাসপাতাল ছেড়েছে ৪৮ শিক্ষার্থী

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১১৬ Time View

খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া এলাকার উলালঘুনি ইসলামীয়া নূরানী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার ৫১ জন ছাত্রের মধ্যে সুস্থ হয়ে ৪৮ জন ছাত্র হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে।

বুধবার দুপুর ১২টার দিকে গিয়ে দেখা যায় ৩ জন ছাত্র বরিশাল জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। এদের অবস্থা বর্তমানে আশংকামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন। বাকি ৪৮ ছাত্র সুস্থ হয়ে সকালে বাড়ি ফিরে গেছে।

এর আগে মঙ্গলবার দুপুরে ইসলামীয়া নূরানী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীরা দুপুরের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে। রাতে ৫১ জনকে বরিশাল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার দুপুরে খাদ্য তালিকায় ছিল লাউ ও পাতলা ডাল। বিকেলে আছরের নামাজের জন্য ওজু করতে গিয়ে দেখি মাদরাসার দুটি টয়লেটের সামনেই ১৬-১৭ জন ছাত্র লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কে টয়লেটে আগে যাবে এ নিয়ে হুড়োহুড়ি। বিষয়টি সন্দেহ হলে তাদের কাছে জানতে চাওয়া হয় কোনো সমস্যা কি না। এ সময় ছাত্ররা জানায় পেট খারাপ হয়েছে।

তিনি জাগো নিউজকে আরো জানান, সন্ধ্যায় মাগরিবের নামাজের সময় মসজিদে অনেক ছাত্রকে অনুপস্থিত দেখে সন্দেহ হয়। খোঁজ নিতে গিয়ে দেখি হেফজ বিভাগ, নূরানী ও নজরা বিভাগের অনেক ছাত্রই অসুস্থ। এদের মধ্যে অনেকে পেটে ব্যথায় চিৎকার করছে। হেফজ বিভাগের শিক্ষক হাফেজ জহিরুল ইসলামও অসুস্থ হয়েছেন।

পরে স্থানীয়দের সহায়তায় ৫১ ছাত্রকে সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি করা হয়। অনেককে আবার তাদের অভিভাবকরা এসে বাসায় নিয়ে গেছেন। মাদরাসাটিতে তিনটি বিভাগে মোট ১২০ জন ছাত্র পড়াশুনা করছে। এদের মধ্যে ৬৫ জন আবাসিক ছাত্র।

বরিশাল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও বরিশাল জেলার সিভিল সার্জন ডা. এএফএম শফিউদ্দিন আহমেদ বলেন, খাদ্যে বিষক্রিয়ায় মাদরাসা ও এতিমখানার ৫১ জন ছাত্রের মধ্যে সুস্থ হয়ে ৪৮ জন ছাত্র হাসপাতাল থেকে সকালে বাড়ি ফিরে গেছে। বর্তমানে ৩ জন ছাত্র বরিশাল জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। এদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন তিনি।

জেলা প্রশাসক ড. গাজী সাইফুজ্জামান জানান, কেন এমন অবস্থা হল, তা জানতে অতিরিক্ত

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ