1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কমনওয়েলথ বৈঠকে যোগ দিতে গেছেন হুমায়ুন ১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান মালিকরা খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা ভারতের সঙ্গে স্থলবন্দরের বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখা এখন ইসলামী ব্যাংকিং শাখা এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখা চালু মেঘনা ব্যাংক চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমে যুক্ত হলো সব সেবার সমন্ময় করতে ‘ওমনি চ্যানেল’ এনেছে ব্র্যাক ব্যাংক ‘কাঙ্ক্ষিত দাম মেলেনি’, ‘সোনার ডিম’ আবুধাবিতে ফেরানোর চেষ্টা আটকালেন গোয়েন্দারা

বন্দুকযুদ্ধে নিহত হলেন মেক্সিকোর সুন্দরী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১২
  • ১৭৫ Time View

মেক্সিকোর উত্তর পশ্চিমাঞ্চলীয় সিনালোয়া রাজ্যে সন্দেহজনক একটি সংঘবদ্ধ চক্র ও সৈন্যদের মধ্যে বন্দুকযুদ্ধে ২২ বছর বয়সী এক মেক্সিকান সুন্দরী নিহত হয়েছেন। সোমবার প্রসিকিউটর এ কথা জানান।
কর্তৃপক্ষের ধারণা মারিয়া সুসানা ফ্লোরেস সংঘবদ্ধ চক্রের সদস্য ছিলেন এবং শনিবারের বন্দুকযুদ্ধে তিনি গুলি করতে পারেন। তিনি ওম্যান অব সিনালোয়া-২০১২ নির্বাচিত হয়েছিলেন। এ সংঘবদ্ধ চক্রের গাড়িতে তার লাশের পাশে একটি একে-৪৭ রাইফেল পাওয়া যায়।
সিনালোয়া রাজ্যের প্রসিকিউটর মার্কো অ্যান্টোনিও হিগুয়েরা গোমেজ এক সাংবাদিক সম্মেলনে বলেন, ‘তিনি সেনা বাহিনীর সদস্যদের সাথে সংঘর্ষে লিপ্ত হওয়া অপরাধী চক্রে ছিলেন।’
গোমেজ জানান, ফরেনসিক পরীক্ষায় জানা যায় ওই মেক্সিকান সুন্দরী গুলিবিদ্ধ হয়ে মারা যান।
মকোরিতো পৌরসভায় বন্দুক যুদ্ধে ফ্লোরেসসহ আরো দুই পুরুষ ও দুই মহিলা এবং একজন সৈন্য নিহত হয়।
সেনা সদস্যরা ঘটনাস্থল থেকে সাতটি একে ৪৭ রাইফেল, একটি গ্রেনেড লঞ্চার, দু’টি গ্রেনেড, একটি ৪০ এমএম ক্যালিবার রাইফেল, একটি হ্যান্ডগান ও প্রায় এক হাজার রাউন্ড গুলি উদ্ধার করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ