1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

বঙ্গবন্ধুর একজন নিষ্ঠাবান অনুসারীকে হারালাম: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১১
  • ২৬৪ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, জাতীয় সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং সাবেক মন্ত্রী আবদুর রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শুক্রবার রাতে এক শোকবার্তায় প্রধানমন্ত্রী দেশের রাজনীতিতে আবদুর রাজ্জাকের অসামান্য অবদানের কথা স্মরণ করে বলেন, ‘তার মৃত্যুতে জাতি একজন নিষ্ঠাবান রাজনীতিক ও বঙ্গবন্ধুর অনুসারীকে হারালো।’

প্রধানমন্ত্রী বলেন, আবদুর রাজ্জাক ছাত্রজীবন থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আত্মনিয়ন্ত্রণাধিকার ও স্বাধীনতা সংগ্রামে বিশাল ভূমিকা পালন করেন।

শেখ হাসিনা বলেন, গতিশীল ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে আবদুর রাজ্জাক জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় এবং গণতান্ত্রিক আন্দোলনে প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ে মুজিব বাহিনীর অন্যতম কমান্ডার আবদুর রাজ্জাক মুজিব বাহিনীর সংগঠক ও প্রশিক্ষক ছিলেন।

শেখ হাসিনা আবদুর রাজ্জাকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

আবদুর রাজ্জাকের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ