1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

ফ্লাইট বাতিল হওয়া যাত্রীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করবে মন্ত্রণালয়: প্রবাসীকল্যাণমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১০৮ Time View

মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি অবনতির কারণে কুয়েত, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রয়েছে। যার কারণে এ পর্যন্ত ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। ফ্লাইট বাতিল হওয়া যাত্রীদের থাকা-খাওয়ার ব্যবস্থা মন্ত্রণালয়ের পক্ষ থেকে করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার দিবাগত মধ্যরাতে মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, ‘আমাদের ৮০০ মানুষের থাকার ব্যবস্থা রয়েছে। এতে না হলে তাৎক্ষণিক আরও হোটেলের ব্যবস্থা করা হবে।’ তিনি বলেন, ‘সর্বশেষ একটি ফ্লাইটে ৫৩ জন যাত্রী ছিল। তাদের আমরা হোটেলে নিয়ে যাচ্ছি। রাতে তাদের সেহরি খাওয়ানোর পর পরদিন আমরা এসি বাসে করে সিলেটে পৌঁছে দেব।’

মন্ত্রী বলেন, ‘এখন সৌদি আরবে একটা ফ্লাইট যাওয়ার কথা। সৌদি যদি অপারেট করে তাহলে তো ভালো। না হলে তাদেরকেও আমরা থাকা খাওয়ার ব্যবস্থা করব এবং তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব।’

মন্ত্রী বলেন, ‘আমাদের মিশন ও দূতাবাসগুলোকে বলে দেওয়া হয়েছে, বাংলাদেশিদের যেন নিরাপদ জায়গাতে নিয়ে আসা হয়।’

বিদেশে বাংলাদেশি হতাহতের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘কুয়েত বিমানবন্দরে হামলায় তিনজন বাংলাদেশি তিনজন আহত হয়েছে। তাদের মধ্যে দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং একজন চিকিৎসাধীন। আমাদের দূতাবাস তাদের সঙ্গে যোগাযোগ করছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ