1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ চুক্তির প্রথম দফা আলোচনা শেষ, পরের বৈঠক জানুয়ারিতে কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন অভিনেত্রী সাদিয়া আয়মান অসুস্থতা কাটিয়ে কনের সাজে হাজির প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি

ফ্রেঞ্চ লিগের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ মে, ২০২০
  • ৫৮ Time View

এবারের মৌসুমে ফ্রেঞ্চ লিগ ওয়ানের সর্বোচ্চ গোলদাতা হিসেবে প্যারিস সেইন্ট-জার্মেই স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পের নাম ঘোষণা করা হয়েছে। মোনাকো ফরোয়ার্ড উইসাম বেন ইয়েডারকে পিছনে ফেলে এমবাপ্পে এই পুরস্কার ছিনিয়ে নেন। দুজনেই এই মৌসুমে ১৮টি করে গোল করেছেন।

করোনাভাইরাসের কারণে এবারের মৌসুম বন্ধ হবার আগে লিগের ১০টি ম্যাচ বাকি ছিল। কিন্তু মৌসুম শেষের সাথে সাথে টেবিলের শীর্ষে থাকা পিএসজিকেও চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। এমবাপ্পে ও ইয়েডার সর্বোচ্চ ১৮টি করে গোল করলেও ওপেন প্লেতে ৩টি গোল বেশি করায় ২১ বছর বয়সী এমবাপ্পেকেই সর্বোচচ গোলদাতা হিসেবে ঘোষণা করা হয়েছে।

বেন ইয়েডার এমবাপ্পের থেকে তিনটি গোল পেনাল্টিতে বেশি করেছেন। অন্যদিকে এমবাপ্পে এই ১৮টি গোলের মধ্যে ইয়েডারের থেকে ৩টি গোল ওপেন প্লেতে বেশি করেছেন। যে কারণে গত মৌসুমে ৩৩টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হওয়া এমবাপ্পেকে এবারও সর্বোচ্চ গোলের জন্য পুরস্কৃত করা হচ্ছে। পিএসজি উইঙ্গার অ্যাঙ্গেল ডি মারিয়া সর্বোচ্চ ১৪টি অ্যাসিস্ট করে সেরা যোগানদাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ