1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা পল্টন হত্যাকাণ্ডের মামলা পুনরুজ্জীবিত করে হাসিনাসহ জড়িতদের বিচারের দাবি জামায়াতের স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, স্থগিত কোপা দেল রে’র সব ম্যাচ সাদমানের সেঞ্চুরির অপেক্ষায় ‘নার্ভাস’ পুরো দল ফুটবলের কোচ হয়েও কেন ক্রিকেট নিয়ে ‘লিখতে’ বললেন ডুলি বেনজীরের দুর্নীতির মামলায় ১২ জনের সাক্ষ্য

ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করতে দামেস্কে

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ২৩২ Time View

সিরিয়ার নতুন ডি ফ্যাক্টো শাসকের সঙ্গে বৈঠক করেছেন ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা। সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর শুক্রবার (৩ জানুয়ারি) রাজধানী দামেস্কে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আসাদের পতনের এটিই সিরিয়ায় ইউরোপের শীর্ষ কর্মকর্তাদের প্রথম সফর। গত মাসে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ায় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর শীর্ষ কর্মকর্তাদের প্রথম সফর এটি।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক এবং ফ্রান্সের জ্যঁ নোয়েল ব্যারোট গতকাল শুক্রবার দামেস্কে সিরিয়ার ডি-ফ্যাক্টো নেতা আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক করার কথা ছিল। এ ছাড়া তারা সিদনায়া কারাগারে যাওয়ারও কথা ছিল।

সিদনায়ায় বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন এবং গুম করার বহু ঘটনার অভিযোগ রয়েছে। একটি অ্যাডভোকেসি গ্রুপ বলেছে, গত বছরের ৮ ডিসেম্বর বিদ্রোহী বাহিনী দামেস্ক দখল করার সময় চার হাজারেরও বেশি লোককে বন্দিদশা থেকে মুক্ত করা হয়েছিল।
লেবানন থেকে সিরিয়ার রাজধানীতে আসার পরপরই দামেস্কে ফরাসি দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যারোট একটি সার্বভৌম, স্থিতিশীল এবং শান্তিপূর্ণ সিরিয়ার প্রত্যাশার কথা জানান।

সূত্র : ফ্রান্স টোয়েন্টিফোর, আলজাজিরা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ