1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনামঃ
পুঁজিবাজার গতিশীল করতে পাঁচ মাসে সাড়ে ৩ হাজার কোটি টাকার বন্ড অনুমোদন বাণিজ্য মেলা সরানোর দাবি শেকৃবি শিক্ষার্থীদের, নির্মাণাধীন স্টল ভাঙচুর ধীরে এগোচ্ছে প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের যেসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা হাসিনা-কামালসহ ৮ জনের অভিযোগ গঠন শুনানি ফের পেছাল রাষ্ট্রীয় ব্যাংককে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার হাতিয়ার করা যাবে না: ওয়াহিদউদ্দিন মাহমুদ কাজাখস্তানকে উড়িয়ে এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের সোনা জয় ইংল্যান্ডকে ৭৯-১৩ পয়েন্টে উড়িয়ে দিল বাংলাদেশ বিশ্বকাপের নকআউটে বাংলাদেশ আরব আমিরাতের কার্যক্রম চালু রাখতে মরিয়া জনতা ব্যাংক নতুন ঋণের অর্থ সঠিকভাবে ব্যবহার হচ্ছে, তার নিশ্চয়তা কোথায়: ওয়াহিদউদ্দিন মাহমুদ

ফেলানী হত্যাকান্ড: বাবা-মামাকে সাক্ষ্য দিতে প্রস্তুত থাকতে বলেছে বিএসএফ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৪
  • ১৪৬ Time View

felaniসীমান্তে ফেলানী হত্যা মামলা পুনর্বিচারে সাক্ষ্য দেওয়ার জন্য ফেলানীর বাবা ও মামাকে আবরো ভারতে ডাকা হতে পারে।

বিএসএফের পক্ষ থেকে এজন্য ফেলানীর বাবা নুরুল ইসলাম ও মামা আব্দুল হানিফকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

বুধবার বিজিবির ৪৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল মোফাজ্জল হোসেন আখন্দ জানান, কুচবিহারের বিএসএফ সেক্টর সদর দফতরে স্থাপিত জেনারেল সিকিউরিটি ফোর্স কোর্টে ফেলানী হত্যা মামলার পুনর্বিচার অব্যাহত রয়েছে। সোমবার এই পুনর্বিচার শুরু হয়েছে।

তিনি জানান, এই কোর্টে পুনরায় ফেলানীর বাবা ও মামার সাক্ষ্য গ্রহণ করা হতে পারে বলে বিএসএফের পক্ষ থেকে তাদের প্রস্তুত রাখতে অনুরোধ জানানো হয়েছে। এই যাওয়ার বিষয়ে তাদের ব্রিফিং করা হয়েছে। তবে এখন পর্যন্ত যাওয়ার দিনক্ষণ ঠিক হয়নি।

বুধবার বিজিবির ব্রিফিংয়ে ফেলানীর বাবা ও মামার সঙ্গে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর আব্রাহাম লিংকন। শেষ খবর পাওয়া পর্যন্ত বিকাল ৩টার দিকে তারা  কুড়িগ্রাম জেলা শহরের ভোকেশনাল মোড় এলাকায় অবস্থিত ৪৫ বিজিবি ব্যাটালিয়ন সদর দফতরে অবস্থান করছিলেন।

এ  প্রসঙ্গে ফেলানীর বাবা নুরুল ইসলাম জানান, ফেলানী হত্যার বিচার নিয়ে হতাশ হলেও ন্যায় বিচার পাওয়ার আশা তিনি ছাড়েননি। এজন্য আবারও সাক্ষ্য দিতে তিনি কুচবিহারে যাওয়ার জন্য প্রস্তুত আছেন।

প্রসঙ্গত, ২০১১ সালের ৭ জানুয়ারি ভোর রাতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্ত দিয়ে ভারত থেকে দেশে ফেরার সময় গুলি করে হত্যা করা হয় ফেলানী খাতুনকে।

দেশে-বিদেশে সমালোচনা হওয়ার পর এ ঘটনায় হত্যা মামলায় ভারতের কুচবিহার জেলা সদরের সোনারী এলাকায় অবস্থিত ১৮১ বিএসএফ ব্যাটালিয়নের সদর দফতরে স্থাপিত জেনারেল সিকিউরিটি ফোর্স কোর্টে ফেলানী হত্যার বিচার শুরু হয় ২০১৩ সালের ১৩ আগষ্ট।

বিচার শেষে অভিযুক্ত বিএসএফ সদস্য ভারতের চৌধুরীহাট বিএসএফ ক্যাম্পের কনস্টেবল অমিয় ঘোষকে নির্দোষ ঘোষণা করে আদালত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ