1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা

ফের বিসিবি সভাপতি নির্বাচিত পাপন

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৬০ Time View

বিসিবি পরিচালক পর্ষদের নির্বাচনে প্রত্যাশিত জয় পেয়েছেন সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি পেয়েছেন ৫৩ ভোট।

ক্যাটাগরি-২ অর্থাৎ ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত নাজমুল হাসান পাপনের সঙ্গী হয়েছেন গাজী গোলাম মুর্তজা (গাজী গ্রুপ ক্রিকেটার্স, ৫৩ ভোট), নজিব আহমেদ (শেখ জামাল ধানমন্ডি ক্লাব, ৫১ ভোট), মাহবুব আনাম (মোহামেডান স্পোর্টিং ক্লাব, ৪৭ ভোট), ওবেদ রশীদ নিজাম (শাইনপুকুর ক্লাব, ৫১ ভোট), সালাউদ্দিন চৌধুরী (কাকরাইল বয়েজ, ৪৯ ভোট), ইসমাইল হায়দার মল্লিক (শেখ জামাল ক্রিকেটার্স, ৫২ ভোট), এনায়েত হোসেন (আজাদ স্পোর্টিং, ৫২ ভোট), মঞ্জুর হোসেন কাদের (ঢাকা এসেটস, ৪৯ ভোট), এবং মনজুর আলম (আসিফ শিফা ক্রিকেট অ্যাকাডেমি, ৪৬ ভোট), ফাহিম সিনহা (সূর্য তরুণ, ৫১ ভোট), (মিঠু, ৫০ ভোট)।

৬ অক্টোবর (বুধবার) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন শুরু হয় সকাল ১০টায়। বিকেল ৫টায় শেষ হয় ভোট গ্রহণ। যেখানে ১৪টি পরিচালক পদে লড়াইয়ে নেমেছিলেন ১৯ জন।

ক্যাটাগরি-১ এর ঢাকা বিভাগ থেকে চূড়ান্তভাবে বিজয়ী হয়েছেন নাঈমুর রহমান দুর্জয়, এমপি (মানিকগঞ্জ) ও তানভীর আহমেদ টিটু (নারায়ণগঞ্জ)। এই ক্যাটাগরিতে সিলেট বিভাগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শফিউল আলম চৌধুরী নাদেল। চট্টগ্রাম বিভাগ থেকে আকরাম খান ও আ জ ম নাসির পরিচালকের চেয়ারে বসছেন।

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের নির্বাচনে বড় ব্যবধানে হেরে গেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তার প্রতিদ্বন্দ্বী পাবনা জেলা ক্রীড়া সংস্থা থেকে মো. সাইফুল আলম স্বপন চৌধুরী নির্বাচিত হয়েছেন।

রাজশাহী বিভাগে মোট ভোটার ছিলেন ৯ জন। এর মধ্যে পাইলট পেয়েছেন ২ ভোট। অন্যদিকে নির্বাচিত সাইফুল আলম স্বপন চৌধুরী পেয়েছেন ৭টি ভোট। তিনি আগেও বিসিবি পরিচালক হিসেবে নির্বাচিত হয়ে বোর্ডে দায়িত্ব পালন করেছেন। পাইলট এবারই প্রথম নির্বাচনে দাঁড়িয়েছিলেন।

খুলনা বিভাগ থেকে পরিচালক হয়েছেন শেখ সোহেল। এই বিভাগের প্রতিনিধি হয়েছেন কাজী ইনাম আহমেদ। বরিশাল বিভাগ থেকে আলমগীর খান আবারও পরিচালক নির্বাচিত হয়েছেন। রংপুর বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন আনোয়ারুল ইসলাম।

তবে সবার আলাদা নজর ছিল ক্যাটাগরি-৩‌’এ এই প্যানেল থেকে বাজিমাত করেন খালেদ মাহমুদ সুজন। সাবেক এই অধিনায়ক হারিয়েছেন ক্রিকেট সংগঠক নাজমুল আবেদীন ফাহিমকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ