1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

ফেরির ধাক্কায় পদ্মা সেতুর কোনো ক্ষতি হয়নি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ৭০ Time View

পদ্মা সেতুর পিলারে আবারও ফেরি ধাক্কা দিয়েছে। তবে এবার পিলারের পাইল ক্যাপের কোনো ক্ষতি হয়নি। শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয় বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া ঘাটগামী ‘কাকলী’ নামের একটি ফেরি। এ নিয়ে সম্প্রতি সেতুর পিলারে চতুর্থবারের মতো ফেরির ধাক্কা লাগল।

এ বিষয়ে জানতে চাইলে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান আবদুল কাদের বলেন, সকালে ফেরির একটি পিলারে ফেরির ধাক্কা লাগে। তবে এতে সেতুর সংশ্লিষ্ট পিলারের পাইল ক্যাপের কোনো ক্ষতি হয়নি।

সেতু বিভাগ সূত্রে জানা গেছে, গত ২০ জুলাই রো রো ফেরি শাহ মখদুম, ২৩ জুলাই শাহ জালাল ফেরি ও ৯ আগস্ট বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরির পদ্মা সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লাগে। প্রতিটি ধাক্কা লাগার ঘটনায় সংশ্লিষ্ট পিলারের পাইল ক্যাপ ক্ষতিগ্রস্ত হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রী ও যানবাহন নিয়ে কাকলি নামের ফেরিটি শুক্রবার সকাল ৬টায় বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া ঘাটের উদ্দেশে রওনা দেয়। নির্ধারিত পথ পদ্মা সেতুর ১১ ও ১২ নম্বর পিলারের মধ্য দিয়ে যাচ্ছিল ফেরিটি। এ সময় পদ্মা নদীতে তীব্র স্রোত ও বাতাসের বেগ ছিল তীব্র। এ কারণে ফেরিটি পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা খায়। ধাক্কা লাগে পিলারের পাইল ক্যাপে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফেরিতে ফাটল ধরেছে। তবে পদ্মা সেতুর সংশ্লিষ্ট পিলারের পাইল ক্যাপের কোনো ক্ষতি হয়নি। এছাড়া যাত্রী ও যানবাহনেরও কোনো ক্ষতি হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ