1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনামঃ
রোনালদোর অর্জনের পুনরাবৃত্তি অসম্ভব: ইনফান্তিনো ব্যাংক ধসের জেরে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনার পদত্যাগ বর্ণাঢ্য আয়োজনে শুরু সাফ ফুটবল উৎসব চরম জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ, তালিকায় বাংলাদেশও ৫০টি বিশ্ববিদ্যালয়ে চালু হবে তৃতীয় ভাষা শিক্ষা কেন্দ্র: ইউজিসি চেয়ারম্যান রাশিয়ার কাছ থেকে দীর্ঘমেয়াদে এলএনজি-এলপিজি সরবরাহ পেতে চায় বাংলাদেশ বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় ইউএস ট্রেড শো শুরু নিহত সেনাসদস্যের মরদেহ যাচ্ছে ফরিদপুরে রুয়েটে আন্তঃবিভাগ ফ্রেশার্স ক্রিকেট টুর্নামেন্ট শুরু দেশে আরও তিনটি নতুন সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

ফেরিডুবিতে দায় স্বীকার করে পদত্যাগের ঘোষণা দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ এপ্রিল, ২০১৪
  • ১৩১ Time View

koriya_hungদ. কোরিয়ার প্রধানমন্ত্রী চাং হং-উন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ফেরিডুবি প্রতিরোধ ও উদ্ধার তৎরতায় ব্যর্থতার দায় স্বীকার করে আজ রোববার সকালে এ ঘোষণা দেন তিনি।

ফেরিডুবি ও উদ্ধার অভিযানে ব্যর্থতার অভিযোগে দেশটির সরকার তীব্র সমালোচনার মুখে পড়ে। এমন প্রেক্ষাপটে ওই ঘটনার দায় নিয়ে আজ সকালে রাজধানী সিউলে এক জরুরি সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী চাং হং-উন।

১৬ এপ্রিল দক্ষিণ কোরিয়ার উপকূলে যাত্রীবাহী একটি ফেরি ডুবে যায়। ফেরির যাত্রীদের অধিকাংশই ছিলেন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী। এ ঘটনায় আজ পর্যন্ত ১৮৭ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। এখনো নিখোঁজ তিন শতাধিক।

দুর্ঘটনা প্রতিরোধ ও উদ্ধার তত্পরতায় ব্যর্থতার জন্য ক্ষমা চেয়েছেন চাং হং-উন। এক সংক্ষিপ্ত ঘোষণায় তিনি বলেন, “প্রধানমন্ত্রী হিসেবে এ ঘটনার দায় নিয়ে আমি পদত্যাগ করছি।”

চাং হং-উন আরো বলেন, ‘আমি আগেই পদত্যাগ করতে চেয়েছিলাম। কিন্তু ওই সময় পরিস্থিতি মোকাবেলা করাই ছিল প্রধান কাজ। আমি মনে করেছি, পদত্যাগের আগে সাহায্য করাই ছিল একটি দায়িত্বশীল কাজ। কিন্তু প্রশাসনের বোঝা না হতে এখন আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”- এএফপি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ