1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘দফাদার কিংবা মহল্লাদার নয়, এখন থেকে আপনারা গ্রাম পুলিশ’ গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, দেওয়া হবে মোবাইল বিলও অবহেলিত সিনেমা জিতল ১৮টি আন্তর্জাতিক পুরস্কার, দর্শকদের কাঁদাচ্ছে ‘পায়ার’ ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আনসার-ভিডিপির কর্মসূচি শুরু ৭ নভেম্বর উপলক্ষে শোভাযাত্রা: নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা গ্রাম পুলিশের বেতন বাড়বে, মোবাইল বিলও দেবে সরকার : প্রধানমন্ত্রী বাড়ল গ্রাম পুলিশের বেতন, পাবেন মোবাইল ভাতাও ব্যাংক কেলেঙ্কারিতে অভিশংসনের পর গ্রেপ্তার প্যারাগুয়ের প্রেসিডেন্ট

ফুলবাড়ীয়ার ঘটনায় ৫০০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬
  • ১৭৩ Time View

25ময়মনসিংহের ফুলবাড়ীয়া কলেজ সরকারীকরণের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দুজন নিহতের ঘটনায় অজ্ঞাতপরিচয় ৫০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে রোববার রাতে  ফুলবাড়ীয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রফিক বাদী হয়ে মামলাটি করেছেন।

সোমবার ফুলবাড়ীয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) রিফাত খান রাজিব এ তথ্য নিশ্চিত করেছেন।

ফুলবাড়ীয়া কলেজ সরকারীকরণের দাবিতে রোববার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে মারা যান ওই কলেজের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ ও মাছ বিক্রেতা সফর আলী।

অধ্যাপক আবুল কালামের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মামলা করা হয়নি। তবে সফর আলীর ভাই হযরত আলী বাদী হয়ে রোববার রাতে অপমৃত্যুর মামলা করেছেন।

এদিকে, ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌরসভায় সোমবার সকাল ৯টা থেকে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লীরা তরফদার জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ নির্দেশনা বলবৎ থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ