1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন অভিনেত্রী সাদিয়া আয়মান অসুস্থতা কাটিয়ে কনের সাজে হাজির প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি ঢাকা দক্ষিণের সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

ফিরমিনো-সালাহর গোলে লিভারপুলের জয়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫৯ Time View

আট মিনিটের ব্যবধানে দুই গোল করলেন রবার্তো ফিরমিনো ও মোহামেদ সালাহ। লিভারপুল পেলো ঘাম ঝরানো এক জয়।

সান সিরোয় বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়েছে জার্গেন ক্লপের দল।

প্রথমার্ধে ম্যাড়ম্যাড়ে ফুটবলের পর দ্বিতীয়ার্ধে প্রাণ ফিরে পায় ম্যাচ। লিভারপুলের রক্ষণে বেশ ভীতি ছড়িয়েছিল ইন্টার মিলান। কিন্তু শেষদিকে এসে ব্যবধান গড়ে দিয়েছেন সালাহ-ফিরমিনোরা।

ভাগ্য সহায় থাকলে প্রথমার্ধে এগিয়ে যেতে পারতো ইন্টারই। ১৭তম মিনিটে ইভান পেরিসিচের ক্রস ডি-বক্সে পেয়ে ভালো শট নিয়েছিলেন হাকান কালহানোগ্লু। কিন্তু সেটি ক্রসবারে লেগে ফিরে আসে।

দ্বিতীয়ার্ধে আরও একবার ভাগ্য বিড়ম্বনা স্বাগতিকদের। ৬০তম মিনিটে বল জালে পাঠিয়েও গোল পায়নি ইন্টার। এডেন জেকো অফসাইডে থাকায় গোলটি বাতিল করে দেন রেফারি।

৭৫তম মিনিটে এগিয়ে যায় লিভারপুল। রবার্টসনের কর্নার থেকে পাওয়া বল হেডে দূরের পোস্ট দিয়ে জালে ঢুকিয়ে দেন বিরতির সময় বদলি নামা ফিরমিনো।

আট মিনিটের মাথায় (৮৩ মিনিটে) ব্যবধান দ্বিগুণ করেন সালাহ। ট্রেন্ট অ্যালেক্সজান্ডার-আর্নল্ডের পাসে মিসরীয় তারকা শট নিলে ইন্টারের একজনের গায়ে লেগে বল জড়িয়ে যায় জালে। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল।

আগামী ৮ মার্চ অ্যানফিল্ডে হবে ফিরতি পর্বের লড়াই। সান সিরোর জয়ে শেষ আটের পথে অনেকটাই এগিয়ে রইল লিভারপুল

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ