1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনামঃ

ফাঁসির মঞ্চে সাকা-মুজাহিদ কোনো প্রতিক্রিয়া দেখাননি

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০১৫
  • ১৬৩ Time View

মানবতাবিরোধী অপরাধে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী 4আহসান মোহাম্মদ মুজাহিদ মৃত্যুদন্ড কার্যকরের সময় ফাঁসির মঞ্চে কোনো প্রতিক্রিয়া দেখাননি। তারা নিশ্চুপ ছিলেন। কারা সূত্রে এ তথ্য জানা।
এদিকে কারা সূত্র জানায়, গতকাল শনিবার দিবাগত রাত ১১টার একটু আগে সাকা চৌধুরী ও মুজাহিদকে খাবার পরিবেশন করা হয়। তবে সাকা চৌধুরী অল্প খেলেও মুজাহিদ খাবার স্পর্শ করেননি। তারপর রাত সাড়ে ১২টায় সাকা চৌধুরী ও মুজাহিদকে তওবা পড়িয়ে জমটুপি পরানো হয়। এরপর স্বাভাবিকভাবেই তারা হেঁটে ফাঁসির মঞ্চে যান। এ সময় তারা দু’জনই নিশ্চুপ ছিলেন। তারা কোনো প্রতিক্রিয়া দেখাননি। বিড়বিড় করে তারা সূরা পড়তে পড়তে মঞ্চে উঠে যান। এরপর রাত ১২টা ৫৫ মিনিটে একই মঞ্চে, একই সময়ে একই সঙ্গে তাদের ফাঁসি কার্যকর করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ