1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

প্রেসিডেন্ট পদের প্রার্থিতার জন্যে লড়বেন না বাইডেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫
  • ১৬৯ Time View

কয়েক মাসের জল্পনা কল্পনার পর আগামী বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট 5দলের প্রার্থিতার লড়াইয়ে না নামার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন । আর এতে করে আরও গতি পেয়েছে হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারণা ।
হোয়াইট হা সের রোজ গার্ডেনে এক ব্রিফিং এ স্পষ্ট করেই বলেন যে, সফলভাবে নির্বাচনী প্রচারণা চালানোর মতো সময় তার হাতে নেই। এ সময় প্রেসিডেন্ট বারাক ওবামাও তার পাশেই ছিলেন।
ডেমোক্র্যাট মনোনয়নের জন্য লড়বেন না জানিয়ে বাইডেন তার বক্তব্যে বলেন, ডেমোক্র্যাটরা যদি প্রেসিডেন্ট ওবামার কর্মকাণ্ড থেকে মুখ ফিরিয়ে নেন তবে তারা ভুল করবেন ।
প্রেসিডেন্ট পদের লড়াই থেকে সরে থাকার ঘোষণা দিলেও বাইডেন বলেছেন, আগামী বছরের নির্বাচন নিয়ে তিনি নীরব ভূমিকা পালন করবেন না ।
তিনি বলেন, যদিও আমি প্রার্থী হবো না, কিন্তু আমি নীরবও থাকবো না। দল হিসেবে আমাদের অবস্থান কি এবং একটি জাতি হিসেবে আমরা কোথায় যেতে চাই, তা নিয়ে আমি পরিষ্কারভাবে এবং জোরের সাথে কথা বলব।
ডেমোক্র্যাট সমর্থকদের মধ্যে যারা মনোনয়নের দৌড়ে এগিয়ে থাকা হিলারি ক্লিনটনের একটি বিকল্প খুঁজছেন, তারা ৭২ বছর বয়স্ক বাইডেনকে প্রার্থিতার জন্য লড়াই করার আহ্বান জানাচ্ছিলেন ।
সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে বাইডেন বলেন, মস্তিষ্কের ক্যান্সারে তার ছেলে বো বাইডেনের মৃত্যুর পর শোক কাটিয়ে এখন হয়তো তার পরিবার একটি নির্বাচনী প্রচারণার জন্য প্রস্তুত ছিল, কিন্তু সময় আর তার পক্ষে নেই।
জো বাইডেনের এই ঘোষণার পর হিলারি ক্লিনটনের প্রার্থিতার পথ আরও সুগম হবে বলে ধারণা করা হচ্ছে।
ডেমোক্র্যাট প্রার্থিতার দৌড়ে এখনো পর্যন্ত সবচেয়ে এগিয়ে আছেন হিলারি ক্লিনটন, আর তারপরই রয়েছেন বার্নি স্যান্ডার্স । সূত্র : বিবিসি বাংলা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ